বিদায়াতুল আরাবিয়াহ : আরবির শুরু (প্রথম দ্বিতীয় ও তৃতীয় ভাগ)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বিদায়াতুল আরাবিয়াহ বইটা বাচ্চাদের জন্য আরবি শিক্ষার প্রথম পাঠ হিসেবে রচিত।
ছয় কিংবা সাত বছরের বাচ্চাদের জন্য উপযোগী উদাহরণ ও ছবির মাধ্যমে সাজানো হয়েছে। বইটির প্রথম খণ্ডে ছবির মাধ্যমে কেবল শব্দ শেখানো হয়েছে। অতঃপর ছোট ছোট বাক্যের মাধ্যমে সেই শব্দগুলোর অনুশীলন করা হয়েছে।
বইটির দ্বিতীয় খণ্ডে ছোট ছোট বাক্যের মাধ্যমে বস্তুর গুণ, অবস্থান ও মালিকানা সম্পর্কে ধারণা দেওয়া, ব্যক্তির পেশা সম্পর্কে বলা, কাজ সম্পর্কে বলা ইত্যাদি অনুশীলন করা হয়েছে। প্রতিটি অধ্যায় শেষে বাচ্চাদের উপযোগী করে প্রশ্ন ও প্রশ্নোত্তর পর্ব রয়েছে যাতে তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে শেখে। শেষ দিকে অর্জিত জ্ঞানের বিস্তৃতি হিসেবে ছোট ছোট অনুচ্ছেদ রচনা করা হয়েছে। সব শেষে কুরআনের আয়াত দিয়ে ইমানের তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে যাতে কুরআনের আয়াতের অর্থ করার সাথে সামান্য পরিচিত হয়।
বইটির তৃতীয় খণ্ডে আরবি গ্রামারের কিছু বিষয় কোনো তাত্ত্বিক আলোচনা ছাড়া কেবল উদাহরণের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে রয়েছে নাহু-সরফের কয়েকটি মৌলিক বিষয়। এগুলোর অনুশীলন পরবর্তী সময়ে বাচ্চাদের গ্রামার শেখার পথ অনেক মসৃণ করে তুলবে ইনশাআল্লাহ।
আশা করি এটা বাচ্চাদের আরবি ভাষার হাতেখড়ি হিসেবে উপকারী হবে ইনশাআল্লাহ।
বইয়ের তথ্য
| নাম | বিদায়াতুল আরাবিয়াহ : আরবির শুরু (প্রথম দ্বিতীয় ও তৃতীয় ভাগ) |
|---|---|
| ইংরেজি নাম | bidayatul arabiah set |
| লেখক | এস এম নাহিদ হাসান |
| প্রকাশনী | সিয়ান পাবলিকেশন্স |
| বিষয় | ভাষাশিক্ষা |
| পৃষ্ঠা সংখ্যা | ৫১৭ |
| ভাষা | বাংলা ও আরবি |
| বাঁধাই | পেপারব্যাক |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!