দিয়ার এ দিল
একটি পরিবার, ভাঙা সম্পর্ক, আত্মসম্মান আর না-বলা ভালোবাসার গল্প, দিয়ারে দিল। ফারাহ বেহরোয খান ছোটবেলা থেকেই বড় হয়েছে বাবার পরিবার থেকে দূরে। বহু বছরের অভিমান, ভুল বোঝাবুঝি আর অহংকার দুই পরিবারের মাঝখানে এমন এক
দেয়াল তুলে দেয়, যা সময়ের সঙ্গে আরও উঁচু হতে থাকে। হঠাৎ এক সিদ্ধান্ত সেই দূরত্বে নতুন মোড় এনে দেয়। ফারাহকে এমন এক পরিবারের মুখোমুখি দাঁড়াতে হয়, যাদের সে কখনো নিজের বলে ভাবতে পারেনি। অন্যদিকে ওয়ালি! শান্ত, ধৈর্যশীল এবং
গভীর ব্যক্তিত্বের এক মানুষ। তার উপস্থিতি ধীরে ধীরে ফারাহর জীবনের জমে থাকা রাগ, কষ্ট আর অবিশ্বাসকে নড়িয়ে দিতে শুরু করে। কিন্তু বহু বছরের দূরত্ব কি এত সহজে মুছে যায়! সব সম্পর্ক কি শুধুই রক্তের বন্ধনে টিকে থাকে, নাকি ভালোবাসাও
একসময় নিজের জায়গা করে নেয়! দিয়ারে দিল মূলত পরিবার, সম্পর্ক, আত্মসম্মান ও ক্ষমার এক হৃদয়ছোয়া কাহিনি। যেখানে প্রতিটি চরিত্রই নিজের অনুভূতি, ভুল আর ভালোবাসার সঙ্গে লড়াই করে।
- নাম : দিয়ার এ দিল
- লেখক: ফারহাত ইশতিয়াক
- প্রকাশনী: : সেরা পাবলিকেশন
- পৃষ্ঠা সংখ্যা : 216
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





