Quranic Bayane Porokal (কুরআনিক বয়ানে পরকাল)

কুরআনিক বয়ানে পরকাল

৳200.00
৳170.00
15 % ছাড়

মুসলমান হওয়ার জন্য আখিরাত তথা পরকালীন জীবনে বিশ্বাসী হওয়া জরুরি। আখিরাতের জীবনের স্তরগুলো হলো মৃত্যু, কবরজগত্, কিয়ামত, পুনরুত্থান (হাশর-নাশর), মিযান, পুলসিরাত, হাউসে কাউসার, শাফাআত, জান্নাত অথবা জাহান্নাম। আখিরাত অনন্তকালের জীবন। মুসলমানদের  কাছে দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন বেশি গুরুত্বপূর্ণ ও প্রাধান্যময়।দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখিরাতের কল্যাণ মুসলমানের একান্ত কাম্য।দুনিয়ামুখী মানুষের সব স্বপ্ন ও আয়োজন দুনিয়া ঘিরে।

গগনচুম্বী সব টাওয়ার, পারস্পরিক হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, দম্ভ-অহংকার যে দুনিয়াকে কেন্দ্র করে, ওই দুনিয়া নিমেষে ধ্বংস হয়ে যাবে। যে ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে মানুষ চিরস্থায়ী আখিরাতকে ভুলে যায়।এজন্য দুনিয়া জীবনকে আল্লাহ খেল-তামাশা ও ধোঁকার উপকরণ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং  জান্নাতে প্রবেশ করানো হবে, সেই-ই হবে সফল। বস্তুত পার্থিব জীবন ধোঁকার উপকরণ ছাড়া কিছুই নয়। [সুরা আলে ইমরান : ১৮৫]অন্য আয়াতে আল্লাহ বলেন, এই পার্থিব জীবন তো খেল-তামাশা ছাড়া কিছু নয়। আর পরকালীন জীবন হলো চিরস্থায়ী, যদি তারা জানতো। 

[সুরা আনকাবুত : ৬৪]আয়াতের শেষাংশে বলা হয়েছে- “যদি তারা জানতো আসলে জানলে মানা সহজ!তাই গোটা কুরআনুল কারিম চষে আখিরাতের প্রতিটি ধাপের আলোচনা বিষয়ভিত্তিক ও ধারাবাহিকভাবে করা হয়েছে বইটিতে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদরাসার শিক্ষার্থীসহ আলোচক বক্তা,খতিব সবার জন্য বইটি উপযোগী।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন