Al-Muwatta Fil-Arabiyyatil Wazifiyyah (المُوَطَّأ في العربيةِ الوَظِيفِيَّة আল-মুওয়াত্তা ফিল আরাবিয়্যাতিল ওয়াযিফিয়্যাহ)

المُوَطَّأ في العربيةِ الوَظِيفِيَّة আল-মুওয়াত্তা ফিল আরাবিয়্যাতিল ওয়াযিফিয়্যাহ

৳400.00
৳240.00
40 % ছাড়

আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শোকর, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হয়েছে المُوَطَّأ في العربيةِ الوَظِيفِيَّة কিতাবটি। العربية الوظيفية অর্থ. ব্যবহারিক আরবি। অসংখ্য মানুষ বা সকল মানুষ যে সমস্ত কাজ তাদের প্রাত্যহিক জীবনে করে থাকে, সেগুলো প্রকাশ করার জন্য যে ভাষা 

ব্যবহার করা হয়, তাকে ‘ব্যবহারিক ভাষা’ বলে। তো নির্দ্বিধায় বলা যায়, আরবি ভাষার বিদগ্ধ উস্তাদবৃন্দ নেড়েচেড়ে দেখার পর কিতাবটিকে বর্তমান সময়ের ব্যবহারিক আরবিভাষা শেখার অন্যতম উৎস সাব্যস্ত করবেন। لِمَاذا لابد لطُلَّاب العلوم النبوِيَّة -تلامِذةً ومعلِّمين- أن يتعلموا العربية الوظيفية أيضا؟

শিরোনামে কিতাবটির শুরুতে ২৪ পৃষ্ঠার দীর্ঘ একটি ভূমিকা রয়েছে। তাতে এ বিষয়টি তুলে ধরা হয়েছে যে, ছাত্র-উস্তাদ নির্বিশেষে নববি উলুমের সকল তালিবে ইলমের জন্য কিতাব-সুন্নাহের আরবি ভাষার পাশাপাশি ব্যবহারিক আরবি ভাষাও শেখা কেনো জরুরি?

বস্তুত আরবি ভাষার সঙ্গে আমাদের অনারবিদের সম্পর্কের মৌলিক কারণ হলো, তা কিতাব-সুন্নাহের ভাষা। উপরন্তু কিতাব-সুন্নাহ থেকে উৎসারিত ইসলামি জ্ঞান-বিজ্ঞানের উৎসগ্রন্থসমূহের ভাষা।المُوَطَّأ কিতাবটির মুসান্নিফ ফযিলাতুল উস্তাদ মাওলানা সফিউল্লাহ ফুআদ (আফাল্লাহু আনহু) আল্লাহর তাওফিকে ১৩টিরও অধিক কিতাবে সেই আরবি ভাষার খেদমত করেছেন, যা কিতাব-সুন্নাহ ও সংশ্লিষ্ট উৎসসমূহ থেকে উপকৃত হওয়ার যোগ্যতা সৃষ্টির জামিন ও জিম্মাদার।

অপরদিকে আরবি ভাষা বর্তমানের ২৫টি আরব রাষ্ট্রের ৪০ কোটিরও অধিক মানুষের প্রাত্যহিক জীবনের ভাষা। অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভৃতি বিভিন্ন কারণে ব্যবহারিক আরবি ভাষা বর্তমান আধুনিক যুগে আনারব বিশ্বেও যথেষ্ট বিস্তৃতি লাভ করেছে। তাই নববি ইলমের তালিবে ইলমগণ যেভাবে কিতাব-সুন্নাহের ভাষা শিখেছেন ও শিখছেন, তেমনিভাবে ব্যবহারিক আরবি ভাষা শেখাও তাদের জন্য জরুরি। যদি তাঁরা নিজেদেরকে সমগ্র পৃথিবীর উদ্দেশে প্রেরিত শেষনবি হযরত মুহাম্মদ সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি মনে করেন, তাহলে ব্যবহারিক আরবি ভাষার ‘শ্রবণ-কথন-পঠন ও লিখন’ দক্ষতা অর্জন থেকে অমুখাপেক্ষী থাকার কোনো সুযোগ নেই।

উল্লিখিত প্রয়োজন পূরণার্থে বিগত ১৪৩৯-৪০ ও ১৪৪০-৪১ দুই শিক্ষাবর্ষে ‘মাহাদে’ উস্তাদে মুহতারাম যে যেসকল পাঠ প্রদান করেছেন, المُوَطَّأُ في العربية الوظيفية কিতাবটি মূলত তার হুবহু নমুনা। অনুশীলনের ক্ষেত্রে লেখক তাতে দুটি দিকের প্রতি বিশেষভাবে মনোযোগ দিয়েছেন—

১. তালিবে ইলমদের মধ্যে যেন আরবি কিতাব পড়া ও বোঝার যোগ্যতা সৃষ্টি হয়, যাকে আমরা সাধারণত ‘কিতাবি ইস্তিদাদ’ বলে থাকি।

২. মনের ভাব গ্রহণযোগ্য আরবি ভাষায় মৌখিক ও লিখিতভাবে প্রকাশ করার পর্যাপ্ত অনুশীলন যেন তাদের হয়ে যায়।

কিতাবটি ৫টি ওয়াহদায় বিন্যস্ত। প্রথম ৩ ওয়াহদায় ৮টি করে জালসা রয়েছে। চতুর্থ ও পঞ্চম ওয়াহদায় রয়েছে ১০ টি করে জালসা। এভাবে কিতাবের মোট জালসা সংখ্যা ৪৪টি। প্রত্যেক ওয়াহদা সমাপ্ত হওয়ার পর ঐ ওয়াহদার জালসাগুলোর প্রয়োজনীয় শব্দার্থ দেওয়া হয়েছে।

আল্লাহ করুন, কিতাবটির উসিলায় আমাদের মাদরাসাগুলোর সংশ্লিষ্ট শূন্যতা পূরণ হোক। কিতাব-সুন্নাহ ও বিভিন্ন যুগের আরবি ভাষা, ছাত্র-উস্তাদ নির্বিশেষে উলুমে ইসলামিয়ার সকল তালিবে ইলমের যথাযথ শেখা সম্পন্ন হোক। পাশাপাশি আধুনিক বিশ্বে ব্যাপকার্থে দীনের দাওয়াতের কাজ করার যোগ্য হওয়ার জন্য বর্তমান সময়ের ব্যবহারিক আরবি ভাষাজ্ঞানও তাঁদের অর্জন হোক। এ উদ্দেশ্যেই المُوَطَّأ কিতাবটির রচনা। গ্রন্থটি শুরু করার পূর্বে সর্বপ্রথম ভূমিকাটির পাঠ সমাপ্ত করা উত্তম হবে ইনশাআল্লহ।

আল্লাহ তাআলা আমাদের সকলকে এ নেয়ামতের উপযুক্ত মূল্যায়ন করার তাওফিক দান করুন এবং কিতাবটিকে আমাদের মাদরাসাগুলোর সংশ্লিষ্ট শূন্যতা পূরণের উসিলা বানান। উপরন্তু লেখকের সকল কর্মকে সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন এবং লেখককে দুনিয়া-আখেরাতের সকল বিপদ ও পেরেশানি থেকে মুক্ত রাখুন। আমিন!

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন