পারসোনালিটি সাকসেস অ্যান্ড হ্যাপিনেস
বিশ্বের প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে ডেল কার্নেগী এক স্মরণযােগ্য নাম। তাঁর লেখা গ্রন্থাবলী আজও আমরা আগ্রহের সঙ্গে পাঠ করে থাকি। আসলে প্রবন্ধকার হিসাবে তার সব থেকে বড় বৈশিষ্ট্য হল তিনি শুধুমাত্র তাত্ত্বিক আলােচনার মাধ্যমে তাঁর প্রবন্ধাবলী শেষ করেননি। প্রতিটি প্রবন্ধের সাথে ব্যবহারিক জীবনের একাধিক ঘটনা সংযুক্ত হয়েছে। তাই এই প্রবন্ধগুলি পড়লে মনে হয় আমি বুঝি আমার নিজের জীবনের ছবি দেখতে পাচ্ছি। ডেল কার্নেগী রচনার আর একটি বড় বৈশিষ্ট্য, তিনি সবসময় হতাশ মানুষকে আশাদীপ্ত হতে বলেছেন। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন ইতিবাচক মনের মানুষ।
তিনি বিশ্বাস করতেন যে, পারিপার্শ্বিকতার কারণেই মানুষের স্বপ্নগুলি সফল হয় না। এর জন্য তাকে দোষ দিয়ে কোনাে লাভ নেই। তিনি চেষ্টা করতেন কীভাবে ওই প্রতিবন্ধী পারিপার্শ্বিকতাগুলােকে অপসারণ করা যেতে পারে। তাই আজও তার লেখা আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে আছে। সেই সাহিত্যকেই আমরা কালােত্তীর্ণ বলবাে, যা কালের যাত্রাপথে ক্ষয়িষ্ণু হয় না। যুগ-যুগান্তরে নিজেকে নতুন করে প্রতিভাত করতে পারে। একথা অস্বীকার করার বিন্দুমাত্র উপায় নেই যে, ডেল কার্নেগী যখন এইসব প্রবন্ধগুলি লিখেছিলেন তখন পৃথিবীর বাতাবরণ যেমন ছিল এখন অনেকটা তার থেকে পালটে গেছে।
এখন মানুষ আগের থেকে আরও বেশি যন্ত্রনির্ভর হয়ে উঠেছে, এটাই স্বাভাবিক। শুধু তাই নয়, নারী-পুরুষের পারস্পরিক সম্পর্ক থেকে শুরু করে চিরন্তন ধ্যান ধারণা, সবক্ষেত্রেই ঘটে গেছে নিঃশব্দ বিপ্লব। তবু আজও আমরা চরম কৌতুহলের সঙ্গে ডেল কার্নেগীর রচনাবলী পাঠ করে থাকি এবং নতুন করে উদীপ্ত হই। গৃহহীনভাবে গভীর বনে জন্মগ্রহণ করে আমেরিকার প্রসিডেন্ট হয়ে হােয়াইট হাউসে পর্দাপন করেন আব্রাহাম লিঙ্কন। দরিদ্র পরিবার থেকে উঠে এসে সর্বোচ্চ স্থানে অবস্থান করা এই সংগ্রামী মানুষ আব্রাহাম লিঙ্কনকে নিয়ে ডেল কার্নেগী রচনা করেন তার জীবনকথা। চিরকাল ডেল কার্নেগীর পথ-প্রদর্শক ছিলেন এই মহান প্রসিডেন্ট। পাঠকও এই মহান ব্যক্তির জীবনী পাঠ করে উদীপ্ত হবেন আশা রাখি।
- নাম : পারসোনালিটি সাকসেস অ্যান্ড হ্যাপিনেস
- লেখক: ডেল কার্ণেগী
- অনুবাদক: রুদ্র বাইয়ান
- প্রকাশনী: : মুক্তদেশ প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 128
- ভাষা : bangla
- ISBN : 9789849860682
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2018





