গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ

তাকফির : কাফির ঘোষণায় বাড়াবাড়ি ও মূলনীতি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳98

৳ 13025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 32

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

গত শতাব্দীর শেষ ভাগে মিশরের কারাগারে ইসলামপন্থি যুবকদের ওপর চরম নির্যাতন শুরু হয়। কুরআনের বাণী প্রচার ও নবির আদর্শ অনুসরণই ছিল তাদের একমাত্র অপরাধ। তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ ছিল না। . এই নির্যাতন-নিপীড়ন ইসলামি আন্দোলনের সাথে নতুনভাবে যুক্ত হওয়া যুবকদের অনেকের চিন্তায় প্রভাব ফেলে। তারা নিপীড়ক শাসকদের কাফির আখ্যা দেওয়া শুরু করে। পরে শাসকদের সাথে যুক্ত বা শাসকদের পক্ষ থেকে সুবিধাভোগীদের কাফির আখ্যা দেয় তারা। ধীরে ধীরে কাফির আখ্যা দেওয়ার পরিধি বাড়তে থাকে। শেষে যারা এই শাসকদের প্রতিবাদ ও প্রতিরোধে অংশগ্রহণ করেনি তাদেরও কাফির আখ্যা দেওয়া শুরু হয়। ক্রমান্বয়ে অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়ায় যে, তারা ছাড়া বাকি সবাই তাদের সংজ্ঞায় কাফিরের আওতায় চলে আসছে। এভাবে জুলুমের প্রতিবাদের ইতিবাচক ও জরুরি অবস্থান থেকে তারা একসময় পতিত হয় অন্যান্য সাধারণ মুসলিমদের কাফির ঘোষণার মতো মারাত্মক নেতিবাচক ভ্রান্তিতে। . এসময় কায়রো ও সানা থেকে ড. ইউসুফ আল কারযাভীর কাছে দুটি চিঠি আসে। কাফির আখ্যাদাতা যুবকদের প্রান্তিকতা নিয়ে সুস্পষ্ট বার্তা দাবি করে তারা। আরও বিভিন্ন সুধীজন, সংগঠক ও সাধারণ মুসলিমদের পক্ষ থেকেও উসতায কারযাভীর কাছে ক্রমাগত এ বিষয়ে লেখার আবেদন জানানো হয়। . এরই পরিপ্রেক্ষিতে ড. কারযাভী এই পুস্তিকাটি লেখেন। কাফির আখ্যা দেওয়ার মূলনীতি এবং এ বিষয়ে ইমামদের মতামত সংক্ষেপে বর্ণনা করেন বইটিতে। ইনশাআল্লাহ, এই ভারসাম্যপূর্ণ আলোচনা আমাদের প্রান্তিক চিন্তার ভ্রান্তি থেকে হেফাজত করবে এবং তাকফির বিষয়ে আমাদের দেবে সঠিক ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তাকফির : কাফির ঘোষণায় বাড়াবাড়ি ও মূলনীতি
ইংরেজি নাম Takfir : Kafir Ghoshonay Barabari O Mulneeti
লেখক ডক্টর ইউসুফ আল কারযাভী, এনামুল হাসান
প্রকাশনী প্রচ্ছদ প্রকাশন
বিষয় গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ
আইএসবিএন 9789849435761
পৃষ্ঠা সংখ্যা ৮০
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২১
ডক্টর ইউসুফ আল কারযাভী

লেখক সম্পর্কে

ডক্টর ইউসুফ আল কারযাভী

শায়খ প্রফেসর ড. ইউসুফ আবদুল্লাহ আল কারযাভি (১৯২৬-) মিশরীয় বংশোদ্ভূত একজন প্রভাবশালী আধুনিক ইসলামি তাত্ত্বিক ও আইনজ্ঞ। তিনি মুসলিম ধর্মতত্ত্বিকদের অভিজাত সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সে (International Union of Muslim scholars)-এর সাবেক চেয়ারম্যান। জন্ম ১৯২৬ সালের ২৬ সেপ্টেম্বর। মিসরের উত্তর নীলনদের তীরবর্তী সাফাত তোরাব গ্রামে। দুই বছর বয়সে বাবা ইন্তিকাল করলে চাচা তার লালন-পালন করে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 98

৳ 13025% ছাড়