Merun Shondha (মেরুন সন্ধ্যা)

মেরুন সন্ধ্যা

৳300.00
৳255.00
15 % ছাড়

আসাদ ঢাকা শহরের সন্ধ্যার মলিন আলো-আধারে একলাই হেঁটে বেড়ায়। ধীরে ধীরে সবকিছুই কেমন যেন একটা ঘন অচিন কুয়াশায় অস্বচ্ছ হয়ে আসতে থাকে। আসাদের মনে হয়, মানুষের মাঝে মাঝে হারিয়ে যাওয়া দরকার। একা হওয়া দরকার। আজীবন যেভাবে সে ভেবেছে এ জীবনটাকে, 

যেমন করে সে চিনেছে মানুষকে এতদিন, যেভাবে তর্জমা করেছে বন্ধুত্ব, এ বেলায় এসে মনে হয় সবকিছুকে নতুন করে, আরও অন্যভাবেও হয়তো দেখা যাইত। আসাদ হয়তো নাইভ ছিল খুব। খুব সরল, খুব ছেলেমানুষ ছিল আসাদ। অযথা কত মানুষকে সে যে কত সহজে জড়িয়ে ধরেছে। 

কত কিছু যে উগরে দিয়েছে কত পাত্রে! কী আগ্রহে যে সমস্ত সম্পর্কেই নিজের সবটুকু নিয়ে একেবারে নগ্ন হয়ে মিশতে গেছে। নিজেরে কেমন বোকা বোকা লাগে আসাদের। ঢাকা শহরের অচিন ভিড়ের মধ্যেও কেমন একটা তীব্র লজ্জা এসে আসাদকে অস্বস্তিতে ফেলে দেয়।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন