নবিজির বৈপ্লবিক কর্মসূচি ও সংস্কারনীতি
বাংলাদেশে এখন জুলাই বিপ্লব '২৪-এর ফসল কুড়ানো ও সংরক্ষণ করার পালা। প্রায় দেড় হাজার মানুষের আত্মাদান ও ত্যাগভিতিক্ষার মধ্যদিয়ে ছিনিয়ে আনা ছাত্র-জনতার অসংখ্য মানুষের জয়ের প্রতিফলন বাস্তবায়ন ও সুপ্রতিষ্ঠা করার সোনালি সময়।
তারই ধারাবাহিকতায় এখানে এখন রাষ্ট্র ও দেশ সংস্কারের আন্দোলন চলমান। সংস্কারনীতি ও রূপরেখায় সবার নজর। আশা-নিরাশা ও স্বপ্নভঙ্গের দোলাচলে সংস্কার পদ্ধতি ও প্রাপ্তি এখনকার 'টেবিলটক' ও গুরুত্বপূর্ণ আলাপ।
বলতে দ্বিধা নেই- বাংলাদেশের জুলাই '২৪ এর বিপ্লব ও চলমান সংস্কারনীতির জন্য হাজার বছরের কার্যকরী ও পরীক্ষিত একমাত্র রোডম্যাপ বিশ্বনবি হজরত মুহাম্মাদ-এর কালজয়ী অনুপম জীবনাদর্শ। বিপ্লবী-নীতি ও দর্শন, সংস্কার কর্মসূচি ও কৌশল, সংস্কার প্রক্রিয়া ও পদ্ধতি, সংস্কার-চ্যালেঞ্জ ও রূপরেখা এবং সংস্কার-সংকট ও সমাধান; ইত্যাকার পুঙ্খানুপুঙ্খ আধুনিক ব্যাপারগুলোও নবিজি -এর মহান জীবনাদর্শে শতভাগ বিদ্যমান।
জুলাই '২৪ এর বিপ্লব ও চলমান সংস্কার-কর্মসূচিতে আমাদের করণীয়-বর্জনীয় নির্ধারণে প্রয়োজন এ সংশ্লিষ্ট বিশ্বনবি হজরত মুহাম্মাদ-এর কালজয়ী শাশ্বত জীবনাদর্শের সুমহান জ্ঞান ও বিবরণ-চিত্র।
এ সংশ্লিষ্ট তথ্যাদি উর্দু ভাষায় একত্রিত করেছেন বর্তমান বিশ্বের বিশ্বের নন্দি নন্দিত আধ্যাত্মিক সুফি-সাধক পিরে কামেল হজরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ! ও আমাদের হাতে থাকা অনুবাদটি তার লেখা 'মাআরিফে নববি কদম ব-কদম'-এর একটি নির্বাচিত অধ্যায়। বিষয়ের সামগ্রিকতা ও বাংলাদেশি জনগণের সম্পৃক্ততা ও সময়োপযোগিতার কারণে বাংলা ভাষাভাষী সুহৃৎ পাঠকের হাতে তার অনুবাদ পেশ করার আন্তরিক কসরত করেছি।
অনুবাদকর্মটি সহজ-সরল-প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী করতে চেষ্টার কোনো ত্রুটি করিনি। কতটুকু পেরেছি- তা পাঠকমহলই ভালো বলতে পারবেন। আমাদের সঙ্গে থাকার জন্য প্রতিজন সুহৃৎ পাঠককে 'জাযাকুমুল্লাহ'!
- নাম : নবিজির বৈপ্লবিক কর্মসূচি ও সংস্কারনীতি
- লেখক: মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী
- অনুবাদক: মাসুম আব্দুল্লাহ
- প্রকাশনী: : ইলহাম
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





