ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২৬টি পাতা পড়ে দেখুন

আল-কুরআন

আল কুরআনের কাব্যানুবাদ (প্রিমিয়াম)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳1500

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আল কুরআনের কাব্যানুবাদ’ বাংলাভাষায় রচিত কুরআনের বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ কাব্যানুবাদ। আলেম লেখক ও কবি মুহিব খান অনূদিত এ রচনা বাংলাভাষার সাহিত্যে একটি ঐতিহাসিক ও গৌরবময় সংযোজন। বাংলা মুসলিম সভ্যতার অন্যতম ও বিরল রচনাকীর্তিও এই গ্রন্থ। এটি কবিতায় অনুবাদ বলে দুরূহ, দুর্বহ ও জটিল নয়; বরং সহজ, সাবলীল ও সুরময় এই রচনা। ভাবানুবাদ বা মর্মানুবাদ নয়, পূর্ণাঙ্গ কুরআনের বিশুদ্ধ মূলানুগত্ব এ কাব্যানুবাদের বৈশিষ্ট্য। কুরআনের তরজমা সহজে পড়া, বোঝা ও মুখস্থ করার জন্য অত্যন্ত কার্যকরী, ফলদায়ী ও উপযোগী এই গ্রন্থ। কুরআনের আরবি লিপির পাশাপাশিই উৎকীর্ণ হয়েছে এর কাব্যানুবাদ; ফলে যেকোনো মানুষের জন্যই এ কাব্যানুবাদটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্য।

আল কুরআনের কাব্যানুবাদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য :* কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ধারাবাহিক কাব্যানুবাদ; বিক্ষিপ্ত বা আংশিক নয়।* কুরআনের তুলনামূলক বিশুদ্ধ, বিপুল গবেষণালব্ধ ও নির্ভরযোগ্য কাব্যানুবাদ; আবেগ বা অনুমানভিত্তিক নয়।* কুরআনের মূলানুগ কাব্যানুবাদ; সারসংক্ষেপ বা ভাবার্থ নয়।* কুরআনের প্রতিটি আয়াত থেকে আয়াতের ধারাবাহিক স্বতন্ত্র অনুবাদ; মিশ্রিত নয়।* কুরআনের বিশেষ বিশেষ ছন্দসমৃদ্ধ সুরা ও আয়াতসমূহের অনুবাদ সেরকম বিশেষ ছন্দ ও অন্ত্যমিলেই করা হয়েছে। যথা : সুরা আর-রাহমান, সুরা তাকভির ও অন্যান্য।* যথার্থ কাব্যমান এবং উচ্চতর ভাষা ও সাহিত্যমান-সম্পন্ন কাব্যানুবাদ; ছন্দ-গোঁজামিল বা অনুত্তীর্ণ সাহিত্যমানপূর্ণ নয়।* একইসাথে দীর্ঘ সময়লব্ধ ও দ্রুততম সময়ে সম্পন্ন একটি কর্ম। এর শুরু ও সমাপ্তির ব্যাপ্তিকাল প্রায় ১৭ বছরের হলেও কাজটি সুসম্পন্ন মাত্র ৮ মাসে।* কবিতায় অনুবাদ বলে দুরূহ, দুর্বহ ও জটিল নয়; বরং সহজ, সাবলীল ও সুরময় এর রচনাধারা।* কুরআনের আরবি লিপির পাশাপাশিই উৎকীর্ণ এর কাব্যানুবাদ; ফলে যেকোনো মানুষের পক্ষেই এর পাঠ কুরআনের তরজমাপাঠের মতোই আনন্দ ও ফলদায়ক।* কুরআনের অর্থ পড়া, বোঝা ও মুখস্থ করার জন্য অত্যন্ত দরকারি ও উপযোগী এ রচনা। বিশেষত ছোট-ছোট সকল সুরা ও গুরুত্বপূর্ণ আয়াতসমূহ শিশুদের মুখস্থ করানোর জন্য এর কাব্যানুবাদ অত্যন্ত কার্যকরী।* ‘বিশুদ্ধ, পূর্ণাঙ্গ, মূলানুগ ও সাহিত্যমানসম্পন্ন’—এ সকল বৈশিষ্ট্যযোগে এটি শুধু বাংলাভাষার নয়, বিশ্বের যেকোনো ভাষায় কুরআনের প্রথম কাব্যানুবাদ। এটি দাবি নয়, আমাদের অনুসন্ধান।

প্রিমিয়াম এডিশনে ১২০ গ্রাম ম্যাট পেপারে উন্নত বাঁধাই, ২ রঙা ছাপা; সঙ্গে প্রোটেক্টেড শক্ত বক্স ও বহন করার জন্য সুদৃশ্য একটি ব্যাগ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আল কুরআনের কাব্যানুবাদ (প্রিমিয়াম)
ইংরেজি নাম Al quraner kabbonubad
লেখক মুহিব খান
প্রকাশনী রাহনুমা প্রকাশনী
বিষয় আল-কুরআন,আল কুরআনের তরজমা ও তাফসীর
আইএসবিএন 9789849322245
পৃষ্ঠা সংখ্যা ৮০০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২১
মুহিব খান

লেখক সম্পর্কে

মুহিব খান

বাংলাদেশের একজন জনপ্রিয় কবি, শিল্পী, লেখক, সাংবাদিক, কলামিস্ট, সুবক্তা, টিভি আলােচক ও উপস্থাপক। একজন উদারপন্থী চিন্তাবিদ, দার্শনিক এবং প্রগতিশীল রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তিনি সর্বমহলে সমাদৃত। তার কবিতা ও সংগীত দেশপ্রেম, মানবতাবাদ, বিশ্ব-শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় সংহতি এবং ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করে। জীবন, প্রকৃতি, প্রেম-বিরহ ও তাত্ত্বিক রহস্যের ব্যতিক্রমী উপা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 1,500