ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২০টি পাতা পড়ে দেখুন
যদি কিছু হতে চাও
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আমাদের জানতে হবে, আমরা কী হতে চাই?আমাদের স্বপ্ন কী?আমরা পৃথিবীর বুকে কী নির্মাণ করতে চাই?একজন ব্যক্তির সবচেয়ে গঠনমূলক সময় হচ্ছে ছাত্র-জীবন, যা আত্মউন্নয়ন, জীবন- গঠন ও ভবিষ্যত-নির্মাণের স্বর্ণযুগ। এ যুগে যে যত গুরুত্ব দিয়ে শিক্ষা ও দীক্ষামগ্ন থাকবে, তার জীবন তত দামী ও সুন্দর হবে। তাই একজন শিক্ষর্থীর জানতে হবে নিজ জীবনের প্রতিটি মুহূর্ত কীভাবে আগলে রাখবে? কীভাবে প্রতিটি মুহূর্তকে মান ও গুণে রূপান্তর করবে? কীভাবে জ্ঞানের সাগরে সাঁতার কাটবে? এ কাজে কী “আসবাব” তার দরকার? কী তার পথের বাধা? সে বাধা ডিঙ্গানোর উপায় কি? জীবনে কীভাবে ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছবে? প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন ব্যর্থতায় পেরিয়ে এলেও কীভাবে ঘুরে দাঁড়াবে-লেখক যেন তার মানচিত্র একেঁ দিয়েছেন বইটির পাতায় পাতায়।বইটি পড়ার পর মনে হবে শিরদাঁড়া সোজা করে পরিশ্রমের মাঠে নেমে যাই। জীবনের অমূল্য সময়কে কাজে লাগাই। তাই শিক্ষার্থীদের পাঠমুখী ও পাঠমগ্ন হতে এবং জীবনের লক্ষ ঠিক করে তা অর্জন করতে এই বইটি একটি মূল্যবান দিকনির্দেশিকা।এই বইটি শুধু একবার পাঠের মতো নয়। ছাত্র- জীবনের বাঁকে বাঁকে বারবার পাঠ করে নিজের গতি-প্রকৃতি পরখ করার উপযোগী। লক্ষ্য থেকে ছিটকে পড়লে বা নিজের মনোবল ভেঙ্গে পড়লে নবায়ন করতে এটি ছাত্র জীবনের সহায়িকা হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।
বইয়ের তথ্য
| নাম | যদি কিছু হতে চাও |
|---|---|
| ইংরেজি নাম | Jodi kicu hote cao |
| লেখক | মুহাম্মাদ ফরিদ হাবিব নদভী, মুহাম্মাদ হেলালুদ্দীন |
| প্রকাশনী | মাকতাবাতুন নূর |
| বিষয় | আত্ম-উন্নয়ন ও মোটিভেশন |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!