Afroditi noy athina (আফ্রোদিতি নয় অ্যাথিনা)

আফ্রোদিতি নয় অ্যাথিনা

বিষয় : কবিতা
৳240.00
৳200.00
17 % ছাড়
তাহমিনা নিশা একজন ছন্দ-সচেতন কবি। ছন্দে তার দক্ষতা তাকে অন্যান্য কবি থেকে বেশ স্বতন্ত্রতা দিয়েছে। শুধু তা-ই নয়। তাহমিনা নিশার কবিতায় ছন্দ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারটিও বেশ লক্ষণীয়। ২০২৫-এ প্রকাশিত সাতমাত্রার মাত্রাবৃত্তে লেখা 
তার কবিতার বই ‘মন্দাক্রান্তা’ পাঠকমহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আর ২০২৬-এ প্রকাশিত ‘জুলাই ছত্রিশ’ (পাঁচ-মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে লেখা) কবিতার বইটিও তার নিপুণ মননশীলতার পরিচয় বহন করে। ‘আফ্রোদিতি নয় অ্যাথিনা’ 
বইটির কবিতাগুলো ছয়-মাত্রার মাত্রাবৃত্তের একক-ছন্দে লেখা। ছন্দ-সচেতনতার পাশাপাশি তাহমিনা নিশা চিত্রকল্প নির্মাণেও যথেষ্ট কৌশলী। ছোট-ছোট বর্ণিল চিত্রকল্পে তার কবিতাগুলো সুসজ্জিত। পড়লে, এক-ধরনের স্নিগ্ধ ভালোলাগা হৃদয়ে অনুভ‚
ত হয়। মিষ্টি এবং লাবণ্য-ঘটিত একটি ভাবাবেগ যেন কবিতাগুলোর পরতে-পরতে হয়ে আছে একাকার। বিষয়বৈচিত্র্য এবং শব্দ-ব্যবহারে যথেষ্ট পরিমিতিবোধ কবিতাগুলোকে নিঃসন্দেহে আরো আকর্ষণীয় করে তুলেছে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন