The Daches of Bloomsbury Street (দ্য ডাচেস অফ ব্লুমসবারি স্ট্রিট)

দ্য ডাচেস অফ ব্লুমসবারি স্ট্রিট

৳300.00
৳240.00
20 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 10th, May প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

পত্রিকায় বিজ্ঞাপন দেখে অনেকটা কৌতূহলী হয়ে নিউ ইয়র্ক থেকে লন্ডনের পুস্তকবিক্রেতা প্রতিষ্ঠান ‘মার্কস অ্যান্ড কো. তে দুষ্প্রাপ্য সেকেন্ডহ্যান্ড বই চেয়ে চিঠি লিখেন হেলেন হ্যানফ; যা ছিল এক অবিস্মরণীয় সম্পর্কের সূচনা মাত্র। প্রথমদিকে প্রতিষ্ঠানের কর্মচারী ফ্র্যাঙ্ক ডোয়েলের সাথে  লেখিকা বই বেচা-কেনা সংক্রান্ত চিঠি আদান-প্রদান করলেও পরবর্তীতে বাকি কর্মীদের সাথেও লেখিকার চিঠি আদান-প্রদান শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইংল্যান্ড যখন প্রচণ্ড খাদ্যসংকটে ভুগছে তখন মার্কস অ্যান্ড কো.-এর কর্মীদের খাদ্য পাঠিয়ে পাশে দাড়ান হেলেন হ্যানফ।

এভাবেই  প্রতিষ্ঠানের কর্মী থেকে তাদের পরিবারের সদস্যদের মন অব্দি পৌঁছে যান লেখিকা। দীর্ঘ কুড়ি বছরে দুপক্ষের ভিতরে অসংখ্য চিঠি আর উপহার দেওয়া-নেওয়া হয়। সেই সাথে চলে হেলেনের লন্ডনযাত্রার তোড়জোড়। কিন্তু ফ্র্যাঙ্ক ডোয়েলের আকস্মিক মৃত্যু, আর্থিক টানাপোড়েন মিলিয়ে হেলেন  যতদিনে লন্ডনে পৌঁছালেন, ততদিনে তার প্রিয় বইয়ের দোকানটাই আর নেই। তবুও তার স্বপ্নের লন্ডন উপভোগ করতে কোনো কমতি রাখেননি লেখিকা হেলেন হ্যানফ।

তার লন্ডনভ্রমণের সুখস্মৃতি নিয়ে লিখেছেন দ্য ডাচেস অফ ব্লুমসবারি স্ট্রিট। প্রাচীন লন্ডনের সৌন্দর্য ছাপিয়ে এই বইতে উঠে  এসেছে লন্ডনবাসীর অমায়িক আতিথেয়তা। ভ্রমণ অভিজ্ঞতার আলোকে পুরোনো বন্ধুদের পাশাপাশি হেলেন হ্যানফের জীবনে নতুন কজন বন্ধুত্বের আগমনও বইটিতে প্রাণের সঞ্চার ঘটায়। আর তাই, বিশ বছরের পুরোনো পত্রমিতাদের সাথে হেলেন হ্যানফের স্বপ্নের শহর লন্ডন ঘুরে আসতে  পারেন আপনিও।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন