অন্য কারও খোঁয়ারি
উচ্চাভিলাষী এক উপন্যাস লিখতে নেমে উত্তরবঙ্গের মফস্বল চষে বেড়াচ্ছেন আখতারুজ্জামান ইলিয়াস। জীবন ও বাস্তবতা ছাড়াও লেখার টেবিলে তার পথ রোধ করে দাঁড়াচ্ছে জরা ও মৃত্যু। মুক্তিযুদ্ধে গোটা পরিবার হারিয়েছে এক যুবক। যুদ্ধফেরত জীবনে তার সঙ্গী হয়েছে বিষণ্ণতা।
যুবক বুঝতে চাইছে, জন্মদাগ ভুলতে চাওয়া এই জনপদে কী করণীয় তার। একবিংশ শতাব্দীর ঢাকা শহরে সিনেমা বানাতে চাইছে দুই নির্মাতা। সিনেমার লেন্সে বাংলাদেশের গল্প বলতে গিয়ে তাদের আক্রান্ত করছে প্রশ্নের পর প্রশ্ন, নামতে হচ্ছে অবিরাম আত্মানুসন্ধানে। তারা আবিষ্কার করছে,
মানুষের একান্ত গল্পগুলো চিরকালই রাতের মতো নিকষ। উপন্যাস অন্য কারও খোঁয়ারি এগিয়ে গেছে এই সব ভাঙা মানুষকে নিয়ে।
- নাম : অন্য কারও খোঁয়ারি
- লেখক: সুহান রিজওয়ান
- প্রকাশনী: : বাতিঘর
- পৃষ্ঠা সংখ্যা : 328
- ভাষা : bangla
- ISBN : 9789843916471
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





