বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। ডিজিটাল এই সময়ে ছোটবেলা থেকেই শিশুদের কম্পিউটারের সাথে সঠিক পরিচয় করানোটা অত্যন্ত জরুরি। কিন্তু কাঠখোট্টা বই পড়ে কি আর ছোটরা মজা পায়?
তাই ছোটদের ও একদম নতুনদের জন্য দারুণ মজার ছলে কম্পিউটারের জগৎকে চিনিয়ে দিতে চলে এলো "কম্পিউটারের জানা-অজানা"। বইটির আকর্ষণীয় প্রচ্ছদ আর ভেতরের সহজ-সাবলীল উপস্থাপনা যে কাউকে প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলবে। কম্পিউটারের একদম বেসিক থেকে শুরু করে ভেতরের যন্ত্রপাতি, সফটওয়্যার এবং ইন্টারনেটের দারুণ সব তথ্য দিয়ে সাজানো হয়েছে এই বইটি। আপনার সন্তানের প্রযুক্তি শিক্ষার প্রথম ধাপ হিসেবে এই বইটি হতে পারে এক অসাধারণ উপহার