দিজ চেইনস উইল বি ব্রোকেন
দিজ চেইনস উইল বি ব্রোকেন রামজি বারুদের পঞ্চম বই। এটি যুক্তরাষ্ট্রের আটলান্টার ক্যারিটি প্রেস থেকে ২০২০ সালে প্রকাশিত হয়। ইসরায়েলি কারাগারে মুক্তিকামী ফিলিস্তিনিদের যে অনন্ত সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় এবং তা মোকাবিলা করতে
গিয়ে তারা যে দ্রোহের আখ্যান রচনা করেন- তারই একটি সরেজমিন প্রতিবেদন এ বই। এতে স্থান পাওয়া ২০টি গল্পই ফিলিস্তিনি বন্দিদের জীবনের বিভিন্ন অন্ধকার গলিতে আলো ফেলেছে। প্রতিটি গল্পই ভুক্তভোগীদের জবানিতে অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায়
বিবৃত হয়েছে, যা পাঠককে নিয়ে যাবে নির্মমতা, ক্রোধ, দ্রোহ, ভালোবাসা, রোমাঞ্চ, সংগ্রাম, অশ্রু, দেশপ্রেম ও অবিচলতার অন্যরকম এক দুনিয়ায়।
- নাম : দিজ চেইনস উইল বি ব্রোকেন
- লেখক: রামজি বারুদ
- প্রকাশনী: : ইলহাম
- পৃষ্ঠা সংখ্যা : 216
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





