ইসলাম, খ্রিস্টান, হিন্দু ও বৌদ্ধ ধর্মের আলোকে ভোট কেনো দেবো কাকে দেবো কিভাবে দেবো ?
“ইসলাম, খ্রিস্টান, হিন্দু ও বৌদ্ধ ধর্মের আলোকে ভোট কেনো দেবো কাকে দেবো কিভাবে দেবো?” গ্রন্থটি চারটি প্রধান ধর্মের শিক্ষার আলোকে গণতন্ত্র, ভোটাধিকার এবং সুশাসন নিয়ে একটি দিকনির্দেশনামূলক রচনা। বইটিতে প্রথমেই দেখানো হয়েছে, ভোট দেওয়া একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। ইসলাম ভোটকে আমানত হিসেবে ব্যাখ্যা করে, যেখানে যোগ্য, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তিকে নির্বাচন করা ঈমানি দায়িত্ব। অন্যদিকে খ্রিস্টান ধর্মে নাগরিক দায়িত্ব পালনের ওপর জোর দেওয়া হয়েছে-সততা, ন্যায়, মানবপ্রেম ও সেবামূলক মনোভাব সম্পন্ন নেতাকে বেছে নেওয়া খ্রিস্টীয় নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। হিন্দু ধর্মে ধর্ম, ন্যায় ও লোককল্যাণমূলক কাজের প্রতি অঙ্গীকারকে শাসকের প্রধান যোগ্যতা হিসেবে দেখা হয়। জনগণকে সঠিকভাবে সেবা করতে সক্ষম, অহিংসা ও সত্যনিষ্ঠার ধারক নেতাকেই সমর্থন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৌদ্ধ ধর্মে ভোট দেওয়া দয়া, মৈত্রী ও সমবেদনার মূল্যবোধের সঙ্গে যুক্ত। যে নেতা জনগণের দুঃখ লাঘব করবে, অহিংসভাবে শাসন করবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে, তাকেই যোগ্য মনে করা হয়। সব ধর্মের সাধারণ শিক্ষায় দেখা যায়, ভোেট ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য দেওয়া উচিত।
বইয়ে বলা হয়েছে, ভোট কেনো দেবো-কারণ এটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের হাতিয়ার। কাকে দেবো-যিনি সৎ, যোগ্য, নীতিনিষ্ঠ, জনসেবক এবং দুর্নীতি থেকে মুক্ত। কিভাবে দেবো-নিরপেক্ষ বিবেক দিয়ে, প্রলোভন ও ভয়ভীতি থেকে মুক্ত থেকে, শুধুমাত্র দেশ ও জনগণের মঙ্গলের জন্য।
- নাম : ইসলাম, খ্রিস্টান, হিন্দু ও বৌদ্ধ ধর্মের আলোকে ভোট কেনো দেবো কাকে দেবো কিভাবে দেবো ?
- লেখক: নাসীমুল বারী
- লেখক: মোঃ মোস্তফা জামান
- প্রকাশনী: : দারুন নাজাত পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 48
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2025





