পৃথিবীতে পিতা ছাড়া জন্মগ্রহণ করা একমাত্র বিস্ময়কর মানব কে? যিনি শিশু অবস্থায় দোলনায় বসেই নিজের রবের পরিচয় এবং নিজের নবুয়তের ঘোষণা দিয়েছিলেন?
হ্যাঁ, তিনি হলেন মহান আল্লাহর প্রেরিত অন্যতম উলুল আযম নবি হযরত ঈসা (আলাইহিস সালাম)। তাঁর পুরো জীবনটাই অসংখ্য অলৌকিক ঘটনা ও গায়েবী মুজিযায় ভরপুর। কাদামাটি দিয়ে পাখির রূপ দিয়ে তাতে ফুঁ দিলেই তা জ্যান্ত হয়ে উড়ে যেত! আল্লাহর হুকুমে তিনি জন্মদান্ধকে দৃষ্টিশক্তি দিতেন, দুরারোগ্য ব্যাধি নিরাময় করতেন এবং মৃত মানুষকে জীবিত করতেন।
‘এসো নবিদের গল্প পড়ি’ সিরিজের অনবদ্য বই— "হযরত ঈসা (আলাইহিস সালাম)"। ড. মুহাম্মদ আরিফুর রহমান অত্যন্ত সাবলীল ও গল্পের ছলে এই মহান নবির জন্ম, বেড়ে ওঠা, অলৌকিক মুজিযা, ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা পেয়ে আসমানে উত্তোলিত হওয়ার রোমাঞ্চকর ইতিহাস তুলে ধরেছেন।
নাম : এসো নবিদের গল্প পড়ি হযরত ঈসা (আলাইহিস সালাম)