পেজগি লাগাই পেজগি
সমাজের অসংগতি ও সমকালীন বিষয়ের উপর রম্য ছড়ার একটি গ্রন্থ বের করার জন্য অনেক দিন যাবত বন্ধু-বান্ধবরা বিশেষভাবে চাপ দিয়ে আসছিল। আমিও এরকম একটি গ্রন্থ লেখার জন্য ভেতরে ভেতরে একটি তাগিদ অনুভব করছিলাম। অবশেষে অমর একুশে বইমেলায় আমার রম্য ছড়ার গ্রন্থ ‘পেজগি লাগাই পেজগি’ বের করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
নানা রকম রম্য ছড়ায় ঠাঁসা আমার অষ্টম গ্রন্থ এবং চতুর্থ ছড়া গ্রন্থ ‘পেজগি লাগাই পেজগি’ পড়ে পাঠকগণ সমাজের সব রকম পেজগি ছাড়ানোর ব্যাপারে উদ্যোগী হবেন বলে আমার বিশ্বাস। আশা করছি এই ছড়াগ্রন্থ পেজগি লাগাই পেজগি সকল শ্রেণির পাঠকদের ভালো লাগবে।
- নাম : পেজগি লাগাই পেজগি
- লেখক: কামরুল আলম কিরণ
- প্রকাশনী: : ছায়াবীথি
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- ISBN : 9789849662501
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2022
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





