islami sistachar (ইসলামী শিষ্টাচার)

ইসলামী শিষ্টাচার
আদব মমিনের ভূষণ

৳110.00
৳72.00
35 % ছাড়

يسم رائدة الرحمن الرحيم

আরয

সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ্ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুনা নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাঁর পরিবার-পরিজন ও সাহাবাগণের উপর, তাঁর পূত ও পবিত্র ব্যক্তিবর্গের উপর, যাঁরা তাঁর আদব-নীতি, হিদায়াত ও তাক্বওয়ার অনুসরণ করেন।

আরজু করি, হে আল্লাহ্! আপনি আমাদেরকে কথায় ও কাজে তাঁদের অনুসরণ-অনুকরণ করার তাওফীক দান করুন এবং মৃত্যুর সময় তাদের পথ পদ্ধতি ও মুহাব্বত-ভালোবাসার উপর মউত নসীব করুন।

হামদ ও ছানার পর আর এই যে, এটি একটি ছোট্ট ও চমৎকার বই, যার নামকরণ করেছি ‘মিন আদাবিল ইসলাম’ নামে। এ বইটিতে আমি সত্য সঠিক ইসলাম ধর্মের বিভিন্ন বাছাইকৃত আদব-শিষ্টাচারের আলোচনা করেছি। যে বিষয়ে আমি আমার অসংখ্য ভাই ও বন্ধু-বান্ধবকে উদাসীন দেখেছি। অসংখ্য নারী-পুরুষকে এই বিষয়ে জানার ক্ষেত্রে ভুল করতে দেখেছি। তাই ইচ্ছা করেছি এ বিষয়টি তাদেরকে স্মরণ করিয়ে দেয়ার। অবশ্য আমিও এ বিষয়টির উপর ভালো নই এবং আমিও তাদের চেয়ে কম মুখাপেক্ষী নই। অবশ্য এই রচনা পরস্পরে সত্য ও ধৈর্যের উপদেশ বিনিময় এবং আল্লাহ্ তাআলার এই আদেশ পালন করার জন্যই

وذكر فإن الذكرى تنفع المؤمنين

আপনি উপদেশ দিতে থাকুন। কারণ, উপদেশ মুমিনদেরই উপকারে আসে। [সুরা যারিয়াত-৫৫]

আরজু করি, আল্লাহ্ তাআলা আমাকে ও তাদেরকে কুরআনুল কারীমের এই উপদেশ দ্বারা উপকৃত করুন এবং এই পুস্তিকা ও বিভিন্ন বিষয়ের লেখা দ্বারা উপকৃত করুন। তাঁর অফুরন্ত দয়া ও হিদায়াতের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে আমাদের অভিভাবক হয়ে যান। আর তিনিই সৎকর্মশীল মুমিনদের শ্রেষ্ঠতম অভিভাবক। ”

বিনীত

আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ ১ই মুহাররম, ১৪১২ হিজরিv রিয়াদ, সৌদি আরব

১ই মহাররম ,১৪১২ হিজরী

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন