Probonchok (প্রবঞ্চক)

প্রবঞ্চক

৳420.00
৳336.00
20 % ছাড়

”প্রবঞ্চক”বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা:“


মেয়েদের বেচে দেবার কথা শুনেছেন কখনাে? হ্যা, তা শুনেছি। মধ্যপ্রাচ্য ও ভারতে পাচারের জন্য মেয়েদের দালালদের কাছে বিক্রি করে দেওয়া হয়। ‘পাচার করার উদ্দেশ্য ছাড়াও অন্য আরও একভাবে এদেশে মেয়েদের বেচে দেওয়া হয়। সেখানে কোনাে দালাল লাগে না। নিজের পরিবারই দালাল হয়ে ওঠে। আপনার কথা ঠিক বুঝলাম না। মেয়েটি একটু ভেবে রইচের চোখের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বললাে, আমাকে কি আপনার বিশ্বাস হয়? মানে- আমি যা বলবাে, তাই মেনে নেবেন আপনি? রইচ বললাে, 'হ্যা, হয়। আমার কাছে মিথ্যা বলে আপনার তাে কোনাে লাভ নেই। তাছাড়া আমি শুনেছি মৃত্যুপথযাত্রীরা মিথ্যে বলে না।' মিথ্যা আসলেই এক বিভ্রম। কে বলে, কখন বলে, কেন বলে- এর কোনাে ব্যাখ্যা নেই।

সে যাক, আপনাকে আমি যা বলবাে আমার কাছে তা-ই সূত্য, আপনি তাকে সত্য-মিথ্যা, যে-কোনাে কিছুই ভাবতে পারেন। রইচ হেসে বলল, 'বাহ! বেশ গুছিয়ে কথা বলেন। তাে দেখছি আপনি। প্রথমবারের মতাে হাসলাে মেয়েটি। এই প্রচণ্ড গরমের হাঁপিয়ে ওঠা দিন শেষে একচিলতে শান্তির পড়ন্ত বিকেলে পদ্মার জল ভেঙে এগিয়ে চলা লঞ্চের বেখেয়ালি হাওয়া রইচকে যতটা না। আন্দোলিত করলাে, তারও অধিক করলাে সেই ম্লান। হাসি । রইচের মনে হলাে, সত্য-মিথ্যার রহস্য ভেদ করে আর যা-ই আসে আসুক, সে মেনে নেবে। কিন্তু এই হাসিভরা মুখটা দূরে চলে যেতে পারে, এমন কারণ অন্তত না আসুক।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন