ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন
গণিত অলিম্পিয়াড : ১০১ সমস্যা ও সমাধান
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বাংলাদেশে গণিত অলিম্পিয়াডের সূচনা ২০০৩-এ। ইতিমধ্যে এর অনুপ্রেরণা পৌঁছে গেছে দেশের সব অঞ্চলে। নাফিস তিহাম গণিত অলিম্পিয়াডের মধ্য দিয়ে গণিত বিষয়ে লেখক হয়ে উঠেছেন। তাঁর এ বইয়ে গণিত অলিম্পিয়াডের সব ক্যাটাগরির জন্য উপযোগী বিভিন্ন বিষয়ে গাণিতিক সমস্যা তুলে ধরে সেগুলোর সমাধান দেওয়া হয়েছে; সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ব্যাখ্যা। এই গাণিতিক সমস্যাগুলোর কিছু কিছু ইতিমধ্যে বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন ‘বিজ্ঞানচিন্তা’য় প্রকাশিত হয়েছে। ‘বিজ্ঞানচিন্তা’ পড়ে সমস্যাগুলো যারা সমাধানের চেষ্টা করেছে তারা এ বইয়ে দেওয়া সমাধানগুলোর সঙ্গে সেসব মিলিয়ে নিতে পারবে। একদম সহজ সমস্যা থেকে শুরু করে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জটিল সমস্যাও এ বইয়ে উপস্থাপিত হয়েছে। চেষ্টা করা হয়েছে পাঠ্যবইয়ের গৎবাঁধা সমস্যার বাইরে গিয়ে প্রতিটি সমস্যা তৈরি করার। গণিত প্রতিযোগীদের গণিতের রাজ্যে পরিভ্রমণ এবং গণিত অলিম্পিয়াডে সফল হতে এই বইটি সহযোগীর ভূমিকা পালন করবে।
বইয়ের তথ্য
| নাম | গণিত অলিম্পিয়াড : ১০১ সমস্যা ও সমাধান |
|---|---|
| ইংরেজি নাম | Gonit Olympiad 101 Somosya O Somadhan |
| লেখক | নাফিস তিহাম |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | গণিত |
| আইএসবিএন | 9789845250733 |
| পৃষ্ঠা সংখ্যা | ৮৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | 1 |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
