দ্বীনের পথে এসো বোন
যেনা এমন এক নিন্দনীয় কাজ, যা করার বিষয়ে মহান আল্লাহতায়ালা নিষেধাজ্ঞা না দিয়ে বরং নিষেধাজ্ঞা দিয়েছেন তার নিকটবর্তী হওয়া থেকে। বিষয়টি কত সিরিয়াস ও যুক্তিগ্রাহ্য। আমাদের উচিত একটু উপলব্ধি করা।
এক্ষেত্রে প্রতিকার হিসাবে কয়েকটি বিষয়কে গুরুত্বারোপ করতে হবে। যেমন-
* পর্দার বিধান মেনে চলা।
* সব ধরনের অবৈধ আলাপ-আলোচনা পরিহার করা।
* অনলাইন কিংবা অফলাইন সব জায়গায় আল্লাহর ভয় অন্তরে সদা জাগরুক রাখা।
* সামর্থ্যবান হলে দ্রুত বিবাহ করা। আর সামর্থ্যহীন হলে নবিজির নির্দেশ মতো সাওম পালন করা।
* এ ছাড়া অন্তরের ভেতর এ কথা বারবার স্মরণ রাখা, আমি তো একজন জান্নাতি যুবক হতে চাই। যেখানে মহান আল্লাহ আমাকে অসংখ্য অগণিত জান্নাতি রমণীর স্বামী বানাবেন। সুতরাং, দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের কাছে আখেরাতের অনন্তকালের চিরস্থায়ী সুখ-সমৃদ্ধি যেন পরাজিত না হয়ে যায়, সে বিষয় ওয়াকিবহাল থাকা।
* মুত্তাকিদের ঘনিষ্ঠ বন্ধু বানানো।
* অসৎ বন্ধু অসৎ কর্ম প্রত্যাখ্যান করা।
* সর্বশেষ মহান মালিকের কাছে নিয়ামতপূর্ণ যৌবনকালটা তার পথে কবুলের বেশি বেশি ফরিয়াদ জানানো। তাহলেই সম্ভব হবে একজন যুবকের দ্বীনের পথে ফিরে আসা।
- নাম : দ্বীনের পথে এসো বোন
- লেখক: মহিউদ্দিন বিন জুবায়েদ
- প্রকাশনী: : কাব্যগ্রন্থ প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 224
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025





