ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২৪টি পাতা পড়ে দেখুন
গল্পে গল্পে বিশ্ব ইতিহাস
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
২৮০ পৃষ্ঠার ছোটো এক বইয়ে পুরো পৃথিবীর ইতিহাস তুলে ধরা সম্ভব নয়। তবে লেখক আমিনুল ইসলামের “গল্পে গল্পে বিশ্ব ইতিহাস” বইটি মোটামুটি পৃথিবীর ইতিহাসের একটি রূপরেখা তুলে ধরেছে। চেষ্টা করেছেন প্রাচীনকালের পৃথিবী থেকে আধুনিক যুগের ইতিহাস সম্পর্কে পাঠককে একটুখানি ধারণা দিতে।
কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের গল্প দিয়েই বইয়ের যাত্রা শুরু হয়েছে। তারপর দুই বন্ধুর সংলাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ইতিহাসের বর্ণনা এসেছে। আধুনিক সভ্যতার সূতিকাগার গ্রিস নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা আছে। তাছাড়া রোমান সাম্রাজ্যের কথাও এসেছে। আধুনিক ইউরোপের রয়েছে, অনেকখানি আলোচনা। প্রাচীন সভ্যতার সংক্ষিপ্ত আলোচনা করার পর চীনের ইতিহাস, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস, ওশানিয়া অঞ্চলের ইতিহাস, মুসলিম সভ্যতার গৌরবোজ্জ্বল ইতিহাস ও আমাদের ভারতবর্ষের ইতিহাস--লেখকের ভাবনায় পুনর্গঠিত ভাষায় তুলে ধরা হয়েছে।
ইতিহাসের নীরস মুহূর্তগুলো পাঠকের চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দেবে--এই বইয়ে।
বইয়ের তথ্য
| নাম | গল্পে গল্পে বিশ্ব ইতিহাস |
|---|---|
| ইংরেজি নাম | Golpe Golpe Bissho Itihash |
| লেখক | আমিনুল ইসলাম |
| প্রকাশনী | শিরোনাম প্রকাশন |
| বিষয় | সাধারণ জ্ঞান |
| পৃষ্ঠা সংখ্যা | ২৮০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | 1 |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
