সভ্যতা নির্মাণে নারী
মানব সভ্যতায় ও উদ্ভাবন ক্ষমতায় নারীর অবদান অনস্বীকার্য। তার অনুসন্ধিৎসা, আবিষ্কারের ক্ষমতা, শ্রমদক্ষতা ও সৃজনশীলতাও সন্দেহাতীতভাবে প্রমাণিত। তা সত্ত্বেও সভ্যতা গড়ার ক্ষেত্রে নারীর ভূমিকাকে বরাবর অগ্রাহ্য করে আসছেন পৃথিবীর বড় বড় সব পুরুষ পণ্ডিত ও মনীষীরা। পুরোপুরি অস্বীকার না করলেও তাদের অবদানকে লঘু করে দেখা একটি প্রাচীন ঐতিহাসিক রীতি। জগদ্বিখ্যাত প্রতিভাধর ব্যক্তিরা, যারা নারীর প্রতি বহু বিষয়ে অন্য সমসাময়িকদের তুলনায় অনেক বেশি হৃদয়বান ও সহমর্মী, তাঁরাও নারীর উদ্ভাবন ক্ষমতাকে স্বীকার করেন নি। রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতা সৃষ্টির পেছনে নারীর ভূমিকাকে প্রায় অস্বীকার করেন। তিনি বলেন,
“সাহিত্য কল্যাণ বিজ্ঞানে দর্শনে ধর্মে বিধি ব্যবস্থায় মিলিয়ে আমরা যাকে সভ্যতা বলি সে হলো প্রাণপ্রকৃতির পলাতক ছেলে পুরুষের সৃষ্টি।”
- নাম : সভ্যতা নির্মাণে নারী
- লেখক: পূরবী বসু
- প্রকাশনী: : অন্যপ্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 152
- ভাষা : bangla
- ISBN : 9789845022514
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2015
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





