তাইসীরুল উসূল আরবী বাংলা
তাইসীরুল উসূল" এই রিসালাটি উসূলে ফিকহের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে রচিত একটি সংক্ষিপ্ত গ্রন্থ। এটি মূলত তাদের জন্য লেখা হয়েছে, যারা উসূলে ফিকহ অধ্যয়ন শুরু করতে চান এবং ইমাম শাশী (রহ.)-এর উসূলুশ শাশী কিতাবটি সহজে বুঝতে আগ্রহী। উপমহাদেশে উসূলুশ শাশী সাধারণত উসূলে ফিকহের প্রাথমিক কিতাব হিসেবে গণ্য হলেও এর রচনাশৈলী প্রাচীন, আলোচনাগুলো বিক্ষিপ্ত এবং এর মান
প্রাথমিক শিক্ষার্থীদের তুলনায় কিছুটা উচ্চস্তরের। এ কারণে লেখক এই রিসালাটি রচনা করেছেন, যাতে এটি উসূলে ফিকহের একটি সহজ প্রবেশিকা হিসেবে কাজ করে এবং উসূলুশ শাশী অধ্যয়নকে সহজ করে। গ্রন্থের মৌলিক বিষয়বস্তু পূর্ববর্তী উসূলবিদদের রচনা থেকে গ্রহণ করা হয়েছে এবং ব্যাখ্যা-বিশ্লেষণের ক্ষেত্রে পরবর্তী আলেমদের গ্রন্থ থেকে উপকৃত হওয়া হয়েছে। যেখানে সম্ভব, হাশিয়ায় সূত্রও উল্লেখ
করা হয়েছে। লেখকের কাজ মূলত দুটি: এক. বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থে ছড়িয়ে থাকা উসূলে ফিকহের আলোচনাগুলো একত্রিত করা। দুই. সেগুলোকে সহজ ও বোধগম্য ভাষায় উপস্থাপন করা। লেখকের বিশ্বাস, এই সহজ উপস্থাপনা শিক্ষার্থীদের জন্য উসূলে ফিকহ বোঝা ও এর গভীরে প্রবেশের পথ সুগম করবে। যদিও এই বিষয়টির পূর্ণ তৃষ্ণা মেটাবে না, তবে গভীরতর অধ্যয়নের পূর্ব পর্যন্ত জ্ঞানপিপাসাকে প্রশান্ত রাখতে সহায়তা করবে,,, ইনশাআল্লাহ!
- নাম : তাইসীরুল উসূল আরবী বাংলা
- অনুবাদক: মাওলানা মুহাম্মদ তাকী আমিনী
- লেখক: মাওলানা মুহাম্মদ নাঈম (হাফিজাহুল্লাহ)
- প্রকাশনী: : গ্রন্থালয়
- পৃষ্ঠা সংখ্যা : 173
- ভাষা : bangla & arabic
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2024





