Jibon Sayanhe (জীবন সায়াহ্নে)

জীবন সায়াহ্নে

৳180.00
৳135.00
25 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 10th, February প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

জীবনের নানা স্তর, সম্পর্কের পরিবর্তন, বয়সের সঙ্কট এবং সমাজের অদৃশ্য বৈষম্য-এই চারটি মৌলিক থিমকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সওকত আরা বীথি’র গল্পগ্রন্থ ‘জীবন সায়াহ্নে’। লেখকের সহজ-স্নিগ্ধ ভাষা ও গভীর সংবেদনশীল ভাষা পাঠককে জীবনের খুব কাছাকাছি এনে দাঁড়  করিয়ে দেয়। ‘জীবন সায়াহ্নে’ তাই শুধু গল্প নয়- এ জীবনেরই আরেক রূপ, আরেক ব্যাখ্যা। ৪টি বড় গল্প নিয়ে এই বই- ‘ভালোবাসার রূপান্তর’ গল্পে দেখা যায়- ভালোবাসা সময়ের সাথে বদলায়, তবু তার গভীরতম স্থানে থেকে যায় অটুট মানবিক স্পর্শ।

জীবন সায়াহ্নে’ গল্প জীবনপ্রবাহের শেষ প্রান্তের নিঃসঙ্গতা, স্মৃতি ও অন্তর্গত উপলব্ধিকে তুলে ধরে। ‘আছিরন’ সমাজের বৈষম্য, দরিদ্র শিশুর স্বপ্ন, আর বাস্তবতার কঠোর সীমারেখাকে স্পর্শকাতরভাবে প্রকাশ করে। আর ‘বয়স যখন চল্লিশের কোঠায়’ মধ্যবয়সী মানুষের অস্থিরতা, শূন্যতা এবং  আত্ম-আবিষ্কারের যাত্রাকে ফুটিয়ে তোলে। এই চারটি গল্প মিলে তৈরি হয় মানুষের জীবনের এক বাস্তব ও মানবিক প্রতিচিত্র- যেখানে আবেগ, দায়িত্ব, সম্পর্ক, বঞ্চনা এবং আত্মঅন্বেষার সূক্ষè রেখাগুলো সুন্দরভাবে ধরা পড়ে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন