ইমাম আবু হানিফা : জীবন দর্শন ও সময়
প্রতিটি জাতির মাঝেই এমন কিছু ক্ষণজন্মা মানুষের আগমন ঘটে, যারা পরবর্তীকালের প্রতিটি মানুষকে ঋণী করে যান, কীর্তির মধ্য দিয়ে অমর হয়ে থাকেন। মুসলিম উম্মাহর ইতিহাসে ইমাম আবু হানিফা ছিলেন তেমনই এক মনীষী, যার মনীষার কাছে পুরো মুসলিম জাতি এখনো ঋণী। কুরআন ও হাদিসের মাঝে আল্লাহ যে জ্ঞান সন্নিবেশিত রেখেছেন, সেগুলোকে উপযুক্ত পন্থায় আবিষ্কার করা এবং মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে তার প্রয়োগ ঘটানো, এই ক্ষেত্রে ইমাম আবু হানিফার অবদান অনস্বীকার্য।
বিশ্বের অধিকাংশ মুসলিমের দৈনন্দিন কর্মকাণ্ডের একটা বিরাট অংশে তার জ্ঞান ও প্রজ্ঞার ছোঁয়া আছে। সচেতনে-অবচেতনে আজও আমরা তার ইলমের অনুসরণ করে চলেছি। ইমাম আবু হানিফার মাজহাব আজ পৃথিবীতে সবচেয়ে বেশি অনুসৃত।
ইতোমধ্যে বাংলা ভাষায় ইমাম আবু হানিফার বেশ কয়েকটি জীবনীসংকলন প্রকাশিত হয়েছে, সেসব রচনার সঙ্গে ইমাম আবু জাহরা রচিত এই জীবনী-গ্রন্থটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এটি মোটাদাগে একাডেমিক ধাঁচে রচিত। এ ছাড়া এই পুস্তকে লেখক মানুষ ইমাম আবু হানিফার পাশাপাশি তার সমকালীন যুগ বিশ্লেষণে গুরুত্ব দিয়েছেন, ফলে ইসলামি ইতিহাসের কোন পরিস্থিতিতে ইমাম আবু হানিফার মতো ব্যক্তিত্বের জন্ম, পাঠকের পক্ষে তার হদিস পাওয়া সম্ভব হয়। এটি ইমাম মুহাম্মদ আবু জাহরা রচিত 'আবু হানিফা, হায়াতুহু ওয়া আসরুহু, আরাউহু ওয়া ফিকহুহু'-এর প্রথমাংশের অনুবাদ।
- নাম : ইমাম আবু হানিফা : জীবন দর্শন ও সময়
- অনুবাদক: আবদুল্লাহ আল মাহমুদ
- প্রকাশনী: : ইলহাম
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





