ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন

সাহিত্যিক, কবি ও সংগীত ব্যক্তিত্ব

ভলতেয়ার আলোকায়নের অগ্নিপুরুষ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳238

৳ 28015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 42

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"তিনি একাই নিজের বিপুল মেধা ও মনীষার জোরে এমন এক যুগের সূচনা করেছেন যা যুক্তি ও বুদ্ধির উত্তাপে প্রাণবন্ত হয়ে উঠেছিল। উইল ডুরান্টের মতো একালের প্রধান ঐতিহাসিক তাই সেই যুগটিকে কেবল ‘ভলতেয়ারের যুগ’ই বলেছেন, লিখলেন The Age of Voltaire নামে সহস্রাধিক পৃষ্ঠার একটি খণ্ড। সে-যুগের লেখক, সাধারণ পাঠক, এমনকি শাসকদেরও আলোড়িত করেছিলেন তার প্রতিভাদীপ্ত লেখার দ্বারা।

ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে ক্ষুরধার লেখার কারণে তিনি হয়ে উঠেছিলেন এক জ্বলন্ত তরবারি। ইউরোপে তার আগে এবং পরেও জ্ঞানে, পাণ্ডিত্যে ও সৃজনীশক্তিতে এতটা প্রখর ও শাণিত ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেনি। তার একেকটি গ্রন্থ যেন বারুদে ঠাসা বিস্ফোরকের মতো ছিল, যা পাঠের স্পর্শমাত্রই দাউ দাউ করে জ্বলে উঠেছে। ভলতেয়ার ছিলেন ইউরোপের সেই অতিকায় ড্রাগন, যার মুখ থেকে বিচ্ছুরিত হতো আগুনের গোলা, আর সেই আগুন ঝলসে দিয়েছে দাম্ভিক রাজপুরুষ থেকে শুরু করে ভণ্ড, অজ্ঞ ও বদ্ধমনের নিষ্প্রাণ পণ্ডিত থেকে শুরু করে নিষ্ঠুর অন্ধবিশ্বাসীদের মুখমণ্ডল।

কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন তার উন্মীলক ও উদ্দীপক গদ্যে ফরাসি সাহিত্যের এই দিকপালের কালোত্তর ভাবনাগুলো তুলে ধরেছেন অনতিকায় এই গ্রন্থে।"

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ভলতেয়ার আলোকায়নের অগ্নিপুরুষ
ইংরেজি নাম Voltaire Alokayoner Agnipurush
লেখক রাজু আলাউদ্দিন
প্রকাশনী আদর্শ
বিষয় সাহিত্যিক, কবি ও সংগীত ব্যক্তিত্ব
আইএসবিএন 9789849656319
পৃষ্ঠা সংখ্যা ১২৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
রাজু আলাউদ্দিন

লেখক সম্পর্কে

রাজু আলাউদ্দিন

ন্যানো কাব্যতত্ত্বের জনক কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিনের জন্ম ১৯৬৫ সালে শরীয়তপুরে। লেখাপড়া এবং বেড়ে ওঠা ঢাকা শহরেই। কর্মজীবনের শুরু থেকেই সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত। মাঝখানে বছর দশেকের জন্যে প্রবাসী হয়েছিলেন ভিন্ন পেশার সূত্রে। এখন আবার ঢাকায়। ইংরেজি এবং স্পানঞল ভাষা থেকে বিস্তর অনুবাদের পাশাপাশি দেশি ও বিদেশি সাহিত্য নিয়ে নিয়মিত লিখে যাচ্ছেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা বি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 238

৳ 28015% ছাড়