Alo khushir eid (এলো খুশির ঈদ)

এলো খুশির ঈদ
নজরুলের ঈদবিষয়ক রচনা সংকলন

৳250.00
৳210.00
16 % ছাড়

কাজী নজরুল ইসলাম যখন কবি হিসেবে বেশ খ্যাতিমান, গান রচনায়ও সিদ্ধির পরিচয় দিয়েছেন, তখনো গান-বাজনার চর্চা জায়েজ কি না তা নিয়ে বাঙালি মুসলমান সমাজের এক বড় অংশের মধ্যে বিতর্ক চালু ছিল। নজরুল এ ক্ষেত্রে যাকে বলে যুগান্তর 

ঘটিয়েছেন। ইসলাম ধম-সংশ্লিষ্ট নানা বিষয় এবং ঈদসহ বিভিন্ন উৎসব-পার্বণ নিয়ে একের পর এক গান লিখে, সুর দিয়ে ও রেকর্ড করিয়ে গানকে বাঙালি মুসলমানের প্রাত্যহিক জীবনে অনুষঙ্গে পরিণত করেছেন। এ তথ্য মোটামুটি আমাদের সবার জানা।

নজরুলের লেখা ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি ছাড়া আজও আমাদের ঈদ উৎসব পূর্ণতা পায় না। ঈদ উপলক্ষে লেখা এই গানটিই শুধু নয়—এক ঈদ নিয়েই নজরুল কবিতা, গান, গদ্যরচনা, এমনকি নাটক কত কিছু যে 

লিখেছেন, আমরা কজন তার খবর রাখি? একটি সংকলন পুস্তকের পরিসরে নজরুলের ঈদ বিষয়ক গদ্য-পদ্য সকল রচনা পাঠকদের উপহার দিতে পেরে আমরা আনন্দিত।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন