তোমার মনের মধ্যিখানি
নিশ্চল দেহ। এতটুকু ধকল সামলাতে গিয়ে যেন পিছলে পড়ে গেছে। মানসিকভাবে বিপর্যস্ত শান্ত। তার মনে ভয় ঢুকে গেছে। কীসের ভয় সে নিজেও জানে না। খেয়াল করল, তার চোখ ঝাপসা হয়ে আসছে। হাত কাঁপছে। অন্য হাতে হাতটা শক্ত করে ধরে নিল। তার ভয় হচ্ছে প্রিয়জন হারানোর।
নিজের অর্ধাঙ্গিনীকে হারানোর। শুকনো ঢোক গিলল সে। চোখ বন্ধ করলেই নিঝুমের মুখখানি ভেসে ওঠে। এখন আর নিঝুমের হাস্যোজ্জ্বল মুখখানি দেখতে পায় না। ভেসে ওঠে ক্লান্ত ফ্যাকাশে একটা মুখ।
- নাম : তোমার মনের মধ্যিখানি
- লেখক: মিমি মুসকান
- প্রকাশনী: : নবকথন
- পৃষ্ঠা সংখ্যা : 660
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





