ফ্রাঙ্কেনস্টাইন
ঝোড়ো বৃষ্টির গভীর রাত, মরদেহে প্রাণ সঞ্চার হয়েছে, জেগে উঠেছে অশুভ কিছু, বিশাল তার দেহ, হলুদ ঘোলাটে চোখ, বীভৎস চেহারা নিয়ে ধেয়ে আসছে এক দানব নিরীহ সায়েন্টিস্টের দিকে, যেন তাকে ছুঁতে চায়! এ রকমই এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন মেরি শেলি। আজ থেকে ২০০ বছর আগে এই স্বপ্নের পরিণতিতে সৃষ্টি হয়েছিল বিশ্বের প্রথম সায়েন্স ফিকশন ফ্রাঙ্কেনস্টাইন।
মাত্র ১৯ বছর বয়সী কিশোরী মেরি শেলির মাথায় এ রকম অভূতপূর্ব আইডিয়া কীভাবে এসেছিল, তা রহস্যজনক। ১৮১৬ সালে গ্রীষ্মকালে সুইজারল্যান্ডের লেকসাইডে অবসর যাপনকালে তিনি সাহিত্যচর্চায় মন দেন। এ সময় মেরি শেলি, তাঁর স্বামী পার্সি বিশি শেলি, কবি লর্ড বায়রন এবং ডাক্তার জন পলিডরি বেশ মজার এক বাজি ধরেছিলেন যে কে কত ভালো ভুতুড়ে গল্প লিখতে পারেন। নিঃসন্দেহে সেই বাজিতে মেরি শেলি জিতেছিলেন! যদিও প্রথমে তাঁর মাথায় তেমন কোনো আইডিয়া আসেনি। তাঁর ভাষ্যমতে, এই ব্যাপারে ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে যান এবং অদ্ভুত একটি স্বপ্ন দেখেন।
- নাম : ফ্রাঙ্কেনস্টাইন
- লেখক: মেরি শেলি
- প্রকাশনী: : নয়া উদ্যোগ
- পৃষ্ঠা সংখ্যা : 288
- ভাষা : bangla
- ISBN : 9789849737025
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2023





