Muminer Shreshtho Hatiyar Salat O Sabor (মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার সবর ও সালাত)

মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার সবর ও সালাত

৳170.00
৳128.00
25 % ছাড়

সব সংগ্রামে, সকল যুদ্ধে প্রতিপক্ষ থাকে। দ্বীনে হক প্রতিষ্ঠার সংগ্রামে প্রতিপক্ষ বলতে শুধু শত্রু সৈনিকবেশী একদল মানুষকে বোঝায় না; বরং মানবীয় সত্তার অভ্যন্তরে লুকিয়ে থাকা অদৃশ্যমান সদা তৎপর এক শয়তানি অনৈতিক, খোদাবিমুখ, পাশবিক, দুনিয়াপূজারি প্রবৃত্তিরূপী সর্বনাশা প্রচণ্ড অপশক্তিকেও বোঝায় যার নাম নাফসানিয়াত। আবার এ যুদ্ধে জেতার হাতিয়ার বলতে কেবল প্রচলিত অর্থে ধাতবনির্মিত বস্তুগত কিছু যুদ্ধোপকরণ বা অস্ত্রকে বোঝায় না; বরং মানবীয় পাশবিক প্রবৃত্তিকে দমন করে আল্লাহর রাহে জীবন বিলানোর মতো দুর্দমনীয়, সাহসী, প্রজ্ঞাময়, মৃত্যুভয়হীন এক ঈমানি চেতনার শক্তিকেও বোঝায় যার নাম রুহানিয়াত।

এই রুহানিয়াত অর্জনের অন্যতম হাতিয়ার হচ্ছে সবর ও সালাত। পবিত্র কুরআন মাজিদে বলা হয়েছে হে মুমিনেরা, সবর ও সালাতের মাধ্যমে সাহায্য নাও। নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন।” (সূরা বাকারা : ১৫৩) সত্য দ্বীনের পথে সত্যের দুশমনদের বাধার মোকাবিলা করার জন্য মুমিনের যে শক্তির প্রয়োজন, তা এভাবেই ‘সবর ও সালাত’ থেকে অর্জিত হয়। এ বইয়ে সবর ও সালাতের মাধ্যমে অর্জিত নৈতিক শক্তিকে দ্বীনে হকের সংগ্রামীদের অর্থাৎ মুমিনের ‘শক্ত হাতিয়ার’ হিসেবে তুলে ধরা হয়েছে।

 সবর ও সালাতের পরিচয় ও তাৎপর্য, এ থেকে কীভাবে শক্তি অর্জন করা যায়, কেন এটা হাতিয়ার, এ শক্তির ধারকদের সংগ্রামী জীবনটা কেমন এসবই এ বইয়ের মূল প্রতিপাদ্য।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন