কেউ কখনো আগে কাঁদেনি
অদ্ভুত এক ভালোবাসায় ঘিরে আছে পুরো পৃথিবী। ধোঁয়াশাময়, অলৌকিক অথচ অতি সাধারণ সেই ভালোবাসা। হৃদয়ের গভীরে জমে থাকা অব্যক্ত কান্না, তীব্র হাহাকার আর এক মায়াবিনীর গল্প 'কেউ কখনো আগে কাঁদেনি'। উপন্যাসের মূল চরিত্র
কিংশুক একাকী, সংবেদনশীল ও রহস্যময়। তার জীবন আচ্ছন্ন হয়ে আছে অতীতের স্মৃতি আর নীলা নামের এক নারীর তীব্র, নিঃশর্ত ও অধিকারহীন ভালোবাসায়। বকুল, সিলু, দিলু ও নীড়ও যেন ভবিতব্যের হাতে লেখা একেকটি চরিত্র। তাদের আবেগ,
টানাপোড়েন ও পারিবারিক অতীত পাঠককে টেনে নেবে রহস্যের এক অন্তহীন চোরাবালিতে। ভালোবাসা কি শুধুই পাওয়ার আনন্দ, নাকি সমস্ত নিঃস্বতা মেনে নিয়ে এক জীবন অপেক্ষা ও আত্মত্যাগের অন্য নাম? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উন্মোচিত
হবে জীবনের নির্মম সত্য। শেষ পাতা উল্টানোর পরও চরিত্রগুলোর দীর্ঘশ্বাস পাঠকের মনে বহুদিন প্রতিধ্বনিত হবে।
- নাম : কেউ কখনো আগে কাঁদেনি
- লেখক: ওয়ালী উল আলীম
- প্রকাশনী: : প্রিমিয়াম পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 194
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





