Tahkik Sunan Ibnu Majah 3y Khondo (তাহকীক সুনান ইবনু মাজাহ ৩য় খণ্ড)

তাহকীক সুনান ইবনু মাজাহ ৩য় খণ্ড

৳1,080.00
৳702.00
35 % ছাড়

তাহকীক সুনান ইবনু মাজাহ ৩য় খণ্ড

বই: তাহকীক সুনান ইবনু মাজাহ (১-৩ খণ্ড প্যাকেজ) মূল: ইবনু মাজাহ আল-কাযবীনী (رحمه الله) তাহক্বীক: শাইখ নাসিরুদ্দীন আলবানী (رحمه الله) প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স বিষয়: হাদীস; পৃষ্ঠা সংখ্যা: ৭৭৬ কভার: হার্ড কভার বইটি কিনতে কিল্ক করুন: তাহকীক সুনান ইবনু মাজাহ ৩য় খণ্ড আরো জানতে কিল্ক করুন: তাওহীদ পাবলিকেশন্স সুনান ইবনে মাজাহ প্রসিদ্ধ ছয়টি হাদীস গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। হাদীস শাস্ত্রে ইমাম ইবনে মাজাহর অন্যতম অবদান এটি। ইমাম ইবন মাজাহ (রহ) সারাজীবন গভীর সাধনা, নিরবচ্ছিন্ন অধ্যবসায় ও ঐকান্তিক অভিনিবেশের মাধ্যমে হাদীস সংগ্রহ ও লিপিবদ্ধ করেন। এ গ্রন্থে অনেক মূল্যবান হাদীস রয়েছে যা অন্য কুতুবে সিত্তাহতে নেই। গ্রন্থটিতে ইমাম ইবনে মাজাহ ফিকহী মাসআলার তরতীব অনুযায়ী বিন্যস্ত করেছেন।  হাদীসের বিন্যাস পদ্ধতি অনুপম ও অনন্য সাধারণ। সেই সাথে কোন পুন:পুন: হাদীস উল্লেখ করা হয়নি। এর বাব (পরিচ্ছেদ) গুলো দীর্ঘ নয়। এই গ্রন্থটির পূর্ণাঙ্গ তাহকীক সহ অনুবাদ ও প্রকাশ করেছে তাওহীদ পাবলিকেশন্স। এই অনুবাদটি অনন্য বৈশিষ্ট্য : ● হাদীসের প্রাণ সনদ নিয়ে এই প্রথম আরবীর পাশাপাশি  বাংলায় পূর্ণাঙ্গ সনদ উল্লেখ করা হযেছে। ● যেসব রাবী দুর্বল সেসব আলাদাভাবে আন্ডারলাইন করা হয়েছে। ● কোন হাদীসের একাধিক সনদ থাকলে তার সবগুলোই আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। ● কোন হাদীসের সনদে দুর্বলতা থাকলেও অন্য হাদীসে শাহেদ হাদীষ থাকলেও তা উল্লেখ করা হেয়ছে। ● প্রতিটি খন্ডের শেষে হাদীস বর্ণনাকারী দুর্বল রাবীদের সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ করা হয়েছে। যা রিজালে ডিরেক্টরীর সাথে তুলনা করা যায়। ● রাবীদের জারাহ তা’দী বা দোষগুণ বর্ণনাকারী শতাধিক মুহাক্কিগণের নামের তালিকা ও তাদের উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে। ● অন্যান্য প্রসিদ্ধ হাদীস গ্রন্থের আলোকে তাখরীজ করা হয়েছে। সেই সাথে তাহক্বীকও উল্লেখ করা হয়েছে। ● একই বিষয়ের হাদীস অন্য হাদীসের সাথে মিল থাকলে সেটারও নম্বর দেয়া হয়েছে। ● বাংলা সূচীপত্রের পাশাপাশি আরবী সূচীও উল্লেখ করা হয়েছে। ● হাদীসে কুরআনের আয়াত আসলেও তা সূরা ও আয়াত নম্বর সহ উল্লেখ করা হয়েছে। ● কোন পর্বে কতটি অধ্যায় ও কতটি হাদীস রয়েছে তা সংক্ষিপ্তভাবে জানার জন্য বিশেষ সূচী নির্দেশিকা রয়েছে। ● হাদীসে কুদসী চিহ্নিত করা রয়েছে। ● মুতাওয়াতির, মারফু, মাওকুফ, মাকতু হাদীস চিহ্নিত করা রয়েছে। ● প্রতিটি খন্ডের শেষে পরবর্তী খন্ডে সুচী নির্দেশিকা রয়েছে। ● সুনান ইবনু মাজাহতে ইমাম ইবনে মাজাহ ও তাঁর ছাত্রদের বক্তব্যও উল্লেখ রয়েছে। তাহকীক সুনান ইবনু মাজাহ ৩য় খণ্ডের উল্লেখযোগ্য আলোচ্য বিষয় :

হাজ্জ

কুরবানী

যবেহ করা

শিকার

আহার ও তার শিষ্টাচার

পানীয় ও পানপাত্র

চিকিত্সা

পোষাক পরিচ্ছদ

শিষ্টাচার

দুআ

স্বপ্নের ব্যাখ্যা

কলহ-বিপর্যয়

পার্থিব ভোগবিলাসের প্রতি অনাসক্তি

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন