Hadisher Porichoy O Etybitto (হাদিসের পরিচয় ও ইতিবৃত্ত)

হাদিসের পরিচয় ও ইতিবৃত্ত

বিষয় : আল হাদিস
৳130.00
৳88.00
32 % ছাড়

ইসলামী জীবন বিধান তত্ত্ব ও তথ্যগতভাবে দুটি মৌলিক বুনিয়াদের উপর স্থাপিত। একটি পবিত্র কুরআন, অপরটি রাসূলের সুন্নাহ বা হাদীস। আল্লাহর বাণী আল-কুরআন ইসলামের একটি কাঠামো উপস্থাপন করে আর রাসূলের হাদীস সেই কাঠামোর উপর একটি পূর্ণাঙ্গ ইমারত গড়ে তোলে। তাই ইসলামী জীবন বিধানে পবিত্র কুরআনের পরই রাসূলের হাদীসের স্থান। হাদীসেই ইসলামী জীবন-বিধানের বিস্তৃত রূপরেখার প্রতিফলন ঘটেছে।

এ কারণে পবিত্র কুরআনের শিক্ষা ও মর্ম উপলব্ধি এবং তদনুসারে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের জন্য হাদীসের বিকল্প আর কিছুই হতে পারে না। পবিত্র কুরআনের শিক্ষানুসারে রাসূলে আকরাম (সা.)-এর জীবন ও কর্মধারা মুসলমানদের জন্য ‘উসয়াতুন হাসানাহ’ বা সর্বোত্তম আদর্শ। মুসলমানদের জীবন, সমাজ, রাষ্ট্র ও অর্থনীতির সকল অঙ্গনেই এই আদর্শের পরিধি বিস্তৃত। আর এই আদর্শের সঠিক ও নির্ভুল বিবরণ সংরক্ষিত হয়েছে হাদীসের বিশাল ভাণ্ডারে।

কাজেই প্রকৃত মুসলিম রূপে জীবন যাপন ও সামগ্রিকভাবে দায়িত্ব পালনের জন্য হাদীসের ব্যাপকতর অধ্যয়ন এবং এর বিশুদ্ধতা ও প্রমাণিকতা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানার্জন করা একান্তই আবশ্যক। হাদীস সম্পর্কে জ্ঞানার্জন না করা প্রকৃতপক্ষে ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকারই নামান্তর।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন