Muminer Jibone Niyamot O Musibot (মুমিনের জীবনে নিয়ামত ও মুসিবত)

মুমিনের জীবনে নিয়ামত ও মুসিবত

৳190.00
৳143.00
25 % ছাড়

একজন মুমিনের জীবনে নিয়ামত ও মুসিবত চিরসঙ্গী। এ দুইয়ের কোনোটা ছাড়াই জীবনের চাকা ঘোরে না। নিয়ামতের মহাসমুদ্রে আমরা যেমন ডুবে আছি, সেটা আমরা কেউ হয়তো উপলব্ধি করতে পারি, আর কেউ হয়তো পারি না। আবার জীবনে কোনো না কোনো মুসিবত লেগেই আছে। 

একটা যায়, একটা আসে। নিয়ামতে যেমন প্রশান্তি, সুখ-শান্তি, ভোগ-বিলাস, পরম স্বাচ্ছন্দ্য ও তৃপ্তি। আবার এ নিয়ামতে ডুবে নিয়ামতের মালিক আল্লাহকে ভুলে দুনিয়ার ধোঁকায় পড়ে কখনও কখনও বিপথগামিতা, আত্মম্ভরিতা, অহংকার, পাপাচার, সীমালঙ্ঘন ও পৃথিবীতে বিপর্যয়-বিশৃঙ্খলার সৃষ্টি। পক্ষান্তরে জীবনের পদে পদে মুসিবতে পড়ে মানুষ হতাশ হয়। নিরাশায় ভোগে। দুঃখ-কষ্ট, ধনসম্পদের অবর্ণনীয় ক্ষতি ও জুলুম-নির্যাতনে দিশেহারা হয়ে পড়ে।

রোগ-শোক, কষ্ট-বেদনা এমনকি প্রাকৃতিক বিপর্যয়সহ নানা মুসিবত জীবনকে তিলে তিলে দৃশ্যত যখন নিঃশেষ করে ফেলে থাকে, তখন আল্লাহকে ভোলা, আল্লাহর ওপর নারাজ-হতাশ হয়ে সীমালঙ্ঘন করা, পাপের পথ ধরা, এমনকি মহামূল্যবান সম্পদ ‘ঈমান’ হারানোরও উপক্রম হয় এ মানুষের। নিয়ামত ও মুসিবতের এই পরিক্রমাকে একজন মুমিনের কীভাবে নেওয়া উচিত, কীভাবে নিয়ামতের সময় শোকর ও মুসিবতের সময় সবরকে অবলম্বন করে জীবনকে সার্থক করে তুলতে হয়, তারই হৃদয়গ্রাহী আলাপ উঠে এসেছে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন