যাকাত হ্যান্ডবুক
যাকাত দিলে আমরা ঠকি না; এতে সম্পদ কমে না, বরং বাড়ে। যাকাত আমাদের সম্পদ পবিত্র করে। শয়তান আমাদের দারিদ্রের ভয় দেখায়; বলে সম্পদ জমাও, ভবিষ্যতটা নিশ্চিত করো। আল্লাহ আমাদের বলেছেন তোমরা যত দেবে তার চেয়ে অনেকগুণ বেশি পাবে।
দারিদ্র, অসচ্ছলতা, কৃপণতা ও সম্পদের ডান্ডা-বেড়ি থেকে মুক্তির জন্য হাতিয়ার হচ্ছে যাকাত । তাই যাকাত কী এবং কীভাবে দিতে হবে তা জানা জরুরী। যাকাত হ্যান্ডবুক ছোট্ট পুস্তিকা মাত্র। ব্যবসায় কত টাকা বিনিয়োগ আছে; কত টাকা বেতন, সংসার চালিয়ে উদ্বৃত্ত অর্থ, জমি-জমা,
ফল-ফসল, গবাদি পশু থাকলে, খনিজ সম্পদ কিংবা কোনো গুপ্তধন পেয়ে গেলে ইত্যাদির যাকাতের অঙ্ক কীভাবে কষতে হবে এসব বিষয়ে মৌলিক ধারণা রাখার জন্য বইটি একটি চমৎকার সংগ্রহ।
- নাম : যাকাত হ্যান্ডবুক
- লেখক: মাস’ঊদ শারীফ
- প্রকাশনী: : সিয়ান পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 104
- ভাষা : bangla
- ISBN : 9789843368796
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2015
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





