Fatol (ফাটল)

ফাটল

৳400.00
৳280.00
30 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 13th, March প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

কেমন হয় যদি একদিন ঘুম ভেঙে দেখেন আপনার চেনা জগতটা বদলে গেছে? বদলে গেছে নাম, পরিচয় আর সম্পর্কগুলো? চেনা মানুষগুলো হারিয়ে গেছে কোনো এক অদৃশ্য ফাটলে, আর আপনার চারপাশ ঘিরে ধরেছে একদল অচেনা মুখ?

মোহনপুরের মানুষের মুখে মুখে ফেরে এক ভয়ানক গল্প, অন্ধকূপ খালের গল্প। এই খালের অতল গভীরে নাকি লুকিয়ে আছে এক আদিম ফাটল, যা মানুষকে গিলে ফেলে।

সেই কুসংস্কারে কান না দিয়েই সদ্য বিবাহিত দম্পতি জিমি আর পায়েল মোহনপুরে এসে ওঠে। কিন্তু এক অমাবস্যার রাতে পা পিছলে সেই অভিশপ্ত খালের পানিতে পড়ে যায় জিমি। জ্ঞান ফেরার পর জিমি আবিষ্কার করে, তার চারপাশের পৃথিবীটা বদলে গেছে, সেই সাথে বদলে গেছে তার পরিচয়।

এখানে কেউ তাকে জিমি বলে চেনে না, সবার কাছে সে দুর্ধর্ষ পুলিশ অফিসার-ইন্সপেক্টর মারুফ। আয়নায় নিজের চেনা মুখ, অথচ জগতটা অচেনা। কিছু বুঝে ওঠার আগেই তার কাঁধে চেপে বসে একের পর এক কেইস। আকবর মির্জাকে খুন করেছে কে? স্বর্ণা নামের মেয়েটিকে কারা কিডন্যাপ করেছে? বর্ডার এরিয়ার স্মাগলিং গ্যাং-এর লিডার কে? শহরের ত্রাস হয়ে ওঠা ইমুখ অর্ডার ক্লাবের আসল উদ্দেশ্যই বা কী?

বাস্তব আর বিভ্রমের এই গোলকধাঁধায় জিমি কি পাগল হয়ে যাচ্ছে? সে কি পারবে নিজের সত্তাকে ফিরে পেতে? নাকি ইন্সপেক্টর মারুফের পাপের বোঝা টানতে টানতে সেও হারিয়ে যাবে ফাটলের অতলে? সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেই অন্ধকূপের গভীরে। সেই উত্তর জানতে হলে পড়ন নাজিম উদ দৌলার শ্বাসরুদ্ধকর মৌলিক থ্রিলার উপন্যাস “ফাটল”।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন