Osthir shomoy bangladesher prothom char bochor (অস্থির সময়: বাংলাদেশের প্রথম চার বছর)

অস্থির সময়: বাংলাদেশের প্রথম চার বছর

৳300.00
৳252.00
16 % ছাড়

স্বাধীনতার অব্যবহিত পরে একজন তরুণ সরকারি কর্মকর্তা হিসেবে লেখকের সুযোগ হয় প্রশাসনের কেন্দ্রস্থলে থেকে কাজ করার। প্রথমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ও পরে একাধিকবার একজন প্রভাবশালী মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেই সূত্রে দেশের ইতিহাসের ওই গুরুত্বপূর্ণ কিন্তু অস্থির সময়টির অনেক ঘটনা-অঘটনের তিনি সাক্ষী।

সেসব অভিজ্ঞতারই কিছু লেখক প্রত্যক্ষদর্শীর বয়ানে এ বইয়ে তুলে ধরেছেন। প্রশাসনের ভেতর থেকে তিনি যেমন কিছু বিষয় বা ঘটনাকে দেখেছেন, তেমনি সে সময়ের জনমত ও তার ক্রিয়া-প্রতিক্রিয়াও তাঁর নজর এড়িয়ে যায়নি।বিশেষ করে দেশে একদলীয় বাকশাল শাসন প্রবর্তন পর্ব, সে ব্যাপারে মন্ত্রিসভাসহ দলের ভেতরেই কারও কারও নিরুত্তাপ মনোভাব এবং ১৯৭৫-এর ১৫ আগস্টের বিয়োগান্ত ঘটনার পর সরকার, প্রশাসন তথা দেশের অনিশ্চিত পরিবেশ-পরিস্থিতির কিছু তথ্য পাঠক মনে হয় এই বইটি পড়েই প্রথমবারের মতো জানতে পারবেন।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন