pencil sankalan 2020 (পেন্সিল সংকলন ২০২০)

পেন্সিল সংকলন ২০২০

৳666.00
৳500.00
25 % ছাড়
"পেন্সিল সংকলন ২০২০" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
শুদ্ধচর্চা, সাহিত্যের প্রতি অনুরাগ এবং নান্দনিক কিছু সৃষ্টির স্বপ্ন নিয়ে ২০১৬ সালের সেপ্টেম্বরে সৃষ্টি হয়েছিল ফেসবুকভিত্তিক সাহিত্যচর্চা গ্রুপ ‘পেন্সিল। এদের ক’জন সব্যসাচী লেখিয়ে, কেউ আনকোরা, কেউ-বা শুধুই পাঠক- তবু সাহস করে প্রথম কদম রেখেছেন লেখিয়েদের ভূখণ্ডে। আলাে ছড়ানাে, পারস্পরিক সহমর্মিতা, পরিচ্ছন্ন মতবিনিময়ের জন্য লেখিয়ে ও পাঠকদের নিয়ে এগিয়ে চলেছে পেন্সিল। নানা বয়সের, মতাদর্শের, ভিন্নমাত্রা ও রঙের মানুষের সমাবেশ ঘটেছে এখানে। জমাট আড্ডা, গঠনমূলক আলােচনা, সাহিত্যের তর্ক আর হাসি-ঠাট্টায় প্রতিনিয়ত ভরে ওঠে পেন্সিলের দেয়াল। পেন্সিলের লক্ষ্য খুব সাধারণ আর একই সঙ্গে অসাধারণ। লক্ষ্য হলাে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চা ছড়িয়ে দেওয়া। সময়গুলাে সৃজনশীল ইতিবাচকতায় ভরিয়ে তােলা। পূর্বে কবিতা ও গল্প সংকলন, তরুণ লেখক-কবি অন্বেষণ প্রতিযােগিতা, ই-বুক এবং ছবি প্রদর্শনীর পাশাপাশি অসংখ্য আলাে-জাগানিয়া কাজে সাফল্যের ছাপ রেখেছে পেন্সিল।
২০১৮ থেকে ‘পেন্সিল পাবলিকেশনস’-এর পথচলার মাধ্যমে নবীন কবি, গল্পকার, ঔপন্যাসিক ও ছড়াকারদের রচিত সাহিত্য মলাটবন্দি করার উদ্যোগ চলেছে। অনলাইন ও অফলাইন সৃজনশীলতা এবং সাহিত্যচর্চাকে সঠিকভাবে সবখানে পৌছে দেওয়ার প্রতিশ্রুতি পূরণের দৃঢ় পথচলার আরেকটি মাইলফলক ‘পেন্সিল সংকলন ২০২০'।
আশা করা যায়, এই বইটির প্রতিটি শব্দ আলােড়ন তুলে যাবে সকল পাঠকের হৃদয়ে।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন