শামসুদ্দীন আবুল কালামের কথাসাহিত্যে:গ্রামীণ জীবন ও সমাজ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
শামসুদ্দীন আবুল কালামের (১৯২৬-১৯৯৭) কথাসাহিত্যের প্রধান পটভূমি দক্ষিণ বাংলার নদী ও সমুদ্রবিধৌত গ্রামীণ জীবন ও জনপদ। শাহরিক জীবন অবলম্বনে গল্প-উপন্যাস রচনা করলেও গ্রামীণ মানুষের প্রাত্যহিকতালগ্ন সুখ-দুঃখের গাথা রচনায় তিনি অর্জন করেছেন বিরল শিল্পসিদ্ধি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও যুদ্ধোত্তর সময়পর্বের পরিবর্তিত জীবনবাস্তবতাও অসাধারণ শিল্পব্যঞ্জনায় মুদ্রিত হয়েছে তাঁর কথাসাহিত্যে। গ্রামীণ ভূস্বামী, সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার রূপচ্ছবি তাঁর শিল্পতুলির স্পর্শে বাঙ্ময় হয়ে উঠেছে।
এই গবেষণাগ্রন্থে শামসুদ্দীন আবুল কালামের কথাসাহিত্যের প্রধান প্রধান ধারা ও প্রবণতা বিশ্লেষণের পাশাপাশি গ্রামীণ মানুষের প্রকৃতিনির্ভর জীবন ও জীবিকা, নারীর সামাজিক অবস্থা ও অবস্থান, লোকাচার ও লোকবিশ্বাস, সংস্কার ও সংস্কৃতির বিশ্বস্ত চিত্র অঙ্কিত হয়েছে।
বইয়ের তথ্য
| নাম | শামসুদ্দীন আবুল কালামের কথাসাহিত্যে:গ্রামীণ জীবন ও সমাজ |
|---|---|
| ইংরেজি নাম | Shamsuddin Abul Kalamer Kotha Sahittye Grameen Jibon O Somaj |
| লেখক | নূর নাহার শারমিন সুলতানা |
| প্রকাশনী | অন্বেষা প্রকাশন |
| বিষয় | সমকালীন প্রবন্ধ,বাংলাদেশ |
| পৃষ্ঠা সংখ্যা | ২৫৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!