আমাদের প্রিয় নবিজি (সা.) পরিবারের মানুষ হিসেবে কেমন ছিলেন? বাবা, স্বামী কিংবা নানা হিসেবে কেমন ছিল তাঁর ভালোবাসা, স্নেহ ও শাসন?
শিশুদের কৌতূহলী মনে নবিজির (সা.) পারিবারিক জীবনের এই সুন্দর চিত্রগুলো এঁকে দিতে ড. মুহাম্মদ আরিফুর রহমান রচনা করেছেন ‘ছোটোদের মহানবি (সা.) সিরিজ’-এর ১০ম বই ‘মহানবি (সা.)-এর পরিবার-পরিজন’।
নবিজির পবিত্র স্ত্রীগণ (উম্মাহাতুল মুমিনিন), তাঁর আদরের সন্তান-সন্ততি এবং নাতি-নাতনিদের নিয়ে গড়ে ওঠা সেই সোনালি পরিবারের গল্পগুলো এই বইতে খুব সাবলীল ও ছোটোদের উপযোগী ভাষায় তুলে ধরা হয়েছে। হজরত খাদিজা (রা.)-এর আত্মত্যাগ, হজরত ফাতেমা (রা.)-এর প্রতি নবিজির অগাধ স্নেহ কিংবা হজরত হাসান-হুসাইনের (রা.) সাথে তাঁর ভালোবাসাপূর্ণ চমৎকার সব ঘটনা শিশুদের হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যাবে।