Gobeshona Series - 09: Quraner Sathe Oju-Gosoler Shomporko Procholito Dharona O Shothik Tottho (গবেষণা সিরিজ - ০৯ : কুরআনের সাথে ওজু-গোসলের সম্পর্ক প্রচলিত ধারণা ও সঠিক তথ্য)

গবেষণা সিরিজ - ০৯ : কুরআনের সাথে ওজু-গোসলের সম্পর্ক প্রচলিত ধারণা ও সঠিক তথ্য

৳40.00

সারসংক্ষেপ মু’মিনের ১ নং কাজ তথা সবচেয়ে বড়ো ফরজ হলো কুরআনের জ্ঞানার্জন করা। আর শয়তানের ১ নং কাজ তথা সবচেয়ে বড়ো গুনাহ হলো কুরআনের জ্ঞান থেকে মু‘মিনকে দূরে রাখা। যে কোনো সত্তা তার ১ নং কাজে সফল হওয়ার জন্য সর্বাধিক চেষ্টা-সাধনা করবে এটা স্বাভাবিক। তাই, শয়তান তার ১ নং কাজে সফল হওয়ার জন্যে সব থেকে বেশি চেষ্টা-সাধনা করবে, এটা স্বাভাবিক। কিন্তু ভাবতে অবাক লাগে, ১ নং কাজটিতে তার (শয়তানের) সফলতার মাত্রা দেখে। ‘ওজু ছাড়া কুরআন ধরা/স্পর্শ করা যাবে না (গুনাহ)’ কথাটি বর্তমান মুসলিম সমাজে ব্যাপকভাবে চালু আছে। হাফেজ ছাড়া বাকি সব মুসলিমের কুরআনের অল্পই মুখস্থ থাকে। আবার বেশির ভাগ মুসলিমের জাগ্রত জীবনের অধিকাংশ সময় ওজু থাকে না। তাই ‘ওজু ছাড়া কুরআন ধরা/স্পর্শ করা যাবে না’ কথাটি অধিকাংশ মুসলিমের জন্য জাগ্রত জীবনের অধিকাংশ সময় কুরআন ধরে পড়া তথা কুরআনের জ্ঞানার্জনের পথে এক বিরাট বাধা। কথাটি চালু না থাকলে সকল মুসলিমের পকেটে বা ব্যাগে কুরআন থাকতো এবং বাসায়, অফিসে বা পথে-ঘাটের যে কোনো অবসর সময়ে তা পড়তে কোনো অসুবিধা হতো না। ফলে তাদের কুরআন পড়ার সময় অনেক বেড়ে যেত। তাই, এটি মুসলিমদের মধ্যে কুরআনের জ্ঞানী লোক কম থাকার একটি প্রধান কারণ। প্রচলিত এ কথাটির বিপক্ষে বা পক্ষে কুরআন, হাদীস ও Common sense/আকলের কী কী তথ্য আছে তা বইটিতে উপস্থাপন করা হয়েছে। পুস্তিকাটি মুসলিমদের কুরআন পড়ার সময়কে অনেক বাড়িয়ে দিয়ে শয়তানের ১ নম্বর কাজকে ব্যর্থ করে দিতে ব্যাপকভাবে সহায়ক হবে, ইনশাআল্লাহ।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন