শিক্ষার্থীদের হক ও আমানত
একজন তালিবুল ইলম (শিক্ষার্থী) উস্তাদের কাছে নিছক কোনো সাধারণ ছাত্র নন; তার ভেতরে লুকিয়ে থাকে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ, একটি পরিবার, একটি সমাজ এবং একটি পুরো প্রজন্ম। তাই একজন প্রকৃত শিক্ষকের দায়িত্ব কেবল কিতাবের কঠিন পাঠ বুঝিয়ে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়।
শিক্ষকের আসল দায়িত্ব শিক্ষার্থীর হক আদায় করা, তার আত্মমর্যাদা রক্ষা করা, স্নেহ-ভালোবাসা দিয়ে তাকে কাছে টেনে নেওয়া এবং জ্ঞান ও সুচরিত্রের আলোয় তাকে সুন্দর করে গড়ে তোলা।
কিন্তু প্রশ্ন হলো—
• একজন শিক্ষার্থীর প্রাপ্য হক আসলে কী?
• উস্তাদের কাছে তার কী কী প্রত্যাশা থাকা স্বাভাবিক?
• একজন শিক্ষক শিক্ষার্থীর কোন কোন বিষয়কে পরম আমানত হিসেবে গ্রহণ করবেন?
• স্নেহের বন্ধন আর শাসনের শৃঙ্খলার মধ্যে ভারসাম্য রক্ষা করার উপায় কী?
• কীভাবে একজন শিক্ষক পাঠদানের গণ্ডি পেরিয়ে হয়ে উঠবেন জীবনের পথপ্রদর্শক ও আদর্শ মুরব্বি?
এসব মৌলিক ও জীবনঘনিষ্ঠ প্রশ্নের সহজ, সাবলীল ও বাস্তবমুখী সমাধান নিয়ে তরুণ আলেম লেখক কাউসার লাবীব রচনা করেছেন—‘শিক্ষার্থীদের হক ও আমানত’।
উস্তাদ ও তালিবুল ইলমের মধ্যকার আত্মিক ও মধুর সম্পর্ক পুনর্গঠনের এক আন্তরিক প্রয়াস এই বই। যাঁরা মাদরাসায় অধ্যাপনা করেন, শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় গড়ে তোলেন কিংবা একটি আলোকিত প্রজন্ম গড়ার স্বপ্ন বুকে লালন করেন বইটি তাঁদের জন্য হতে পারে এক পরম বিশ্বস্ত সহযাত্রী।
- নাম : শিক্ষার্থীদের হক ও আমানত
- লেখক: কাউসার লাবীব
- প্রকাশনী: : রিজকুন কারীম প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 96
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





