Uzan Phakir Chok (উজান পাখির চোখ)

উজান পাখির চোখ

৳200.00
৳140.00
30 % ছাড়
সময়ের আলোচিত তারুণ্যের কবি, বিশিষ্ট প্রাবন্ধিক, বিশিষ্ট শিক্ষাবিদ, নবীনদের আইডল সদা হাস্যোজ্জ্বল সবার প্রিয় অধ্যাপক শ্রদ্ধেয় ড. মাহফুজুর রহমান আখন্দের সম্প্রতি প্রকাশিত কবিতার বই 'উজান পাখির চোখ'। বইটির নাম শুনেই আমার মনে হলো আমিও বই সম্পর্কে দু'চারটি কথা 
লেখা প্রয়োজন। অবশ্য আরো কারণ আছে, আমি তাঁকে দেখেছি নব্বইয়ের দশকে 'প্রত্যাশা প্রাঙ্গন' সাহিত্য আসরে। তখন মল্লিক ভাই তাঁকে অত্যাধিক গুরুত্ব সহকারে মূল্যায়ন করতেন। পরে জানলাম তিনি তখনই একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তখন থেকে তাঁর লেখা বই পড়ে 
আসছি তার একজন ভক্তও বলা যেতে পারে। সেই স্থান বইটি নিয়ে কিছু লেখার চেষ্টা করা। বইয়ের নাম 'উজান পাখির চোখ' করার মধ্যে একটা বিচক্ষণতা আছে। উজান পাখির কাজ কি? উজান মানে চোখ উজান মানে জোয়ার উজান মানে গতি। স্রোতে অনেক কিছু ভাসিয়ে নিয়ে যায়। অনেকে 
অনেক কিছু হারায় সেই অর্থে সকলকে সতর্ক থাকার লক্ষ্যে তাঁর এই নামকরণ করা। অথবা প্রতিকূলে থেকে পাখি যেমন সব কিছু দেখে এবং উপভোগ করে তেমনি এই কবিতায় দূর থেকে সব কিছুকে দেখে দর্শন প্রকাশ করা হচ্ছে। হতে পারে একান্তই মনের কথা বলার জন্য মানুষ যেমন মঞ্চে 
বা চূড়ায় উঠে বক্তব্য দেয় তেমনি তিনিও মনোযোগ সৃষ্টির চেষ্টা করেছেন। স্যারের প্রায় বাইশটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে ছড়া, কবিতা, প্রবন্ধ, গান, গবেষণা, ভ্রমণ বিষয়ক বইও রয়েছে। তাঁর লেখাগুলো স্রোতের ন্যায় মানুষের হৃদয়ে আশার আলো ছড়িয়ে দেয়, তাতে রয়েছে সম্প্রীতি 
সংস্কৃতির ধারাবাহিকতা। রয়েছে ইতিহাস ঐতিহ্য, পাঠক মুগ্ধ করার মতো শব্দ চয়ন। মজার বিষয় হলো- তাঁর লেখার মূলভাব পাঠকের হৃদয়ে সুরমার মাতো সর্বদা সুগন্ধি বিতরন করে।
আলোচ্য বইতে ৬৪টি কবিতা রয়েছে। অধিকাংশ মুক্ত ছন্দে রচিত হয়েছে। কবিতাগুলো সমসাময়িক, স্যার নিজেই মন্তব্য করেছেন, সময়কে ধারন করেই বইটি সাজিয়ে নেবার প্রয়াস চালানো হয়ে়ছে। তাঁর লিখিত

প্রায় কবিতায় শেকড়ের ঐতিহ্যে ফেরার আহবান করা হয়েছে। এবার বইয়ের প্রথম কবিতাটির নাম 'একফোঁটা প্রেম' উক্ত কবিতায় স্বপ্নের মতো প্রেম উড়ে উড়ে সাগর পাহাড় সমতল পেরিয়ে নবী রাসূল সাহাবাগণের পথ ধরে হাজার বছরের রাহবারদের পথ ধরে ঐতিহ্য ছুঁয়ে হাজার মাইল দূরের 
মক্কা মদীনায় পৌছেছে মানুষের প্রেম। তারপর কাতর স্বরে কায়মনোবাক্যে বলে 'আমি তোমার দিদারে দেওয়ানা প্রভু হে' তখন নিষ্পাপ শিশুর মতো ঝলমলে হয়ে ওঠে মন। কি আকুতি সেখানে। যেন সব হৃদয়ের তামান্না সেখানে সেই মদীনায়।

'দ্বিপদ দ্বিমত' কবিতার শেষ দুটি লাইন বন্ধুদের না জানালে চমকটা থেকেই যায়। যেমন-
'হতাশার ঝরাপাতা আগুনে পোড়াও
বিশ্বাসে সাহসের পাতাকা আগুনে ওড়াও'।
কবির চেতনা বিশ্বাস ও সাহসিকতা এই একটি পদেই পরিলক্ষিত হয়। এভাবে পর্বে পর্বে তিনি স্বীয় বিশ্বাসের ঐকান্তিক পরিচয় দিয়েছেন বিভিন্ন কবিতায়।
'আরাধ্য ফসিল' কবিতায় একটি গুরুত্বপূর্ণ বিষয় রচনা করেছেন- আজকাল সবাই সিংহাসন পেতে চায় পিয়ন থেকে কেরানী, সুইপার থেকে চৌকিদার, সবার চোখেমুখে সিংহাসনের স্বপ্ন;

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন