Amar Kobita Amar Shapno-5 (আমার কবিতা আমার স্বপ্ন- ৫)

আমার কবিতা আমার স্বপ্ন- ৫

৳255.00
৳230.00
10 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 28th, February প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

বর্তমান সময়ে সাহিত্যাঙ্গণে অনলাইন সাহিত্যচর্চা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তাতে দেশ বিদেশের কবিগণ এক ছাতার তলে এসে তাদের ভাব বিনিময় করতে পারছেন এবং নিজেদের মধ্যে আত্মিক সম্পর্ক উন্নয়ন করতে পারছেন। সকল কবি, সাহিত্যিকের মনেই সুপ্ত বাসনা থাকে তার  সৃজনশীল সাহিত্য কর্মটিকে ছাপার অক্ষরে দেখার। কিন্তু নানা প্রতিকূলতার কারণে অনেকের পক্ষেই তা সম্ভব হয়ে ওঠে না।

সেক্ষেত্রে বর্তমান সময়ে বিভিন্ন অনলাইন সাহিত্য সংগঠন তাদের গ্রুপের কবিদের নিয়ে প্রায় প্রতি বছরই একুশের বইমেলা কিংবা তাদের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে  যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করায় উদ্যোগী হয়। আমার কবিতা আমার স্বপ্ন সাহিত্য গ্রুপও কবিদের এমন অপূর্ণ মনোবাসনাকে পূর্ণতা দিতে প্রতি বছরের ন্যায় এবারও গ্রুপের কবিদের নিয়ে একটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশের মহতী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশা করছি এমন উদ্যোগের কারণে  কবিদের সৃজনশীলতা আরো বিকশিত হবে। এমন একটি সুন্দর উদ্যোগ বাংলা সাহিত্যে মননশীল সাহিত্যচর্চায় ভূমিকা রাখবে নিশ্চয়।

কাব্যগ্রন্থটিতে গ্রুপে সেরা নির্বাচিত হওয়া কবিতার পাশাপাশি দেশের প্রথিতযশা কয়েকজন কবির কবিতাও স্থান পেয়েছে। আর তাতেই কাব্যগ্রন্থটি অনন্য মাত্রা অর্জন করেছে। কাব্যগ্রন্থটি আশা করি পাঠক মহলে ব্যাপক জনপ্রিয়তা পাবে। আমরা পাঠকদের হাতে একটি নির্ভুল বই তুলে দিতে  আপ্রাণ চেষ্টা করেছি। তবুও আমরা ভুলের ঊর্ধ্বে নই। ধন্যবাদ জানাচ্ছি এই যৌথ কাব্যগ্রন্থখানি প্রকাশের পিছনে যারা নিঃস্বার্থ, নিরলস পরিশ্রম করেছেন তাদের সকলকে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন