শিশু-কিশোর: বিবিধ

তিন্নি ও বন্যা (৭টি গল্প)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳128

৳ 16020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 32

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"তিন্নি ও বন্যা (৭টি গল্প)"বইটির প্রথমের কিছু অংশ: ঝুম্পু। ফাইনাল পরীক্ষার শেষে সিলেট থেকে ঝুমুর আমাকে চিঠি লিখল, চিঠির বিষয়বস্তু এরকম : অনেকদিন আমাকে দেখে না, আমি কি আগের মতােই বেকুব আছি, নাকি কিছু বুদ্ধিশুদ্ধি হয়েছে সেটা দেখার তার কৌতূহল। তাই পরীক্ষা শেষ হবার পরই আমি যেন সিলেট চলে আসি। . ঝুমুর আমার ছােট খালার মেয়ে, বয়সে আমার থেকে বছর দুয়েক বড় হতে পারে, কিন্তু কথাবার্তা খুব চ্যাটাং চ্যাটাং! তাকে দেখে মনে হয় কেউ বুঝি একটা শুকনাে কাঠির মাঝে আলু গেঁথে দিয়েছে। তার ছােটজনের নাম। বাবু যদিও তার চেহারার মাঝে কোনাে বাবুয়ানার চিহ্ন নেই–গাবদাগােবদা বােকা-বােকা চেহারা।

পরীক্ষা শেষ হলে সবাই কতরকম আনন্দ করে—নাটক-সিনেমা দেখে, গিটার বাজানাে শেখে, হৈচৈ করে ক্রিকেট খেলে, কেউ-কেউ আবার। কক্সবাজার রাঙামাটি বেড়াতে যায়। আমি কখনাে কিছু করি নি, তাই ঝুমুরের চিঠি পেয়ে এবারে আমি ঠিক করে ফেললাম যে-করেই হােক সিলেট যেতে হবে। আব্বা-আম্মার পিছনে ঘ্যানঘ্যান করে জ্বালাতন শুরু করলাম। আমার ঘ্যানঘ্যান করায় কাজ হল বলা যেতে পারে, একরকম বিরক্ত হয়েই আব্বার পরিচিত এক বন্ধুর সাথে আমাকে সিলেটে খালার বাসায় পাঠিয়ে দিলেন। আমি যখন ছােট খালার বাসায় পৌঁছালাম তখন সন্ধে হয়ে গেছে। দরজা খুলে দিল প্রায় পরীর মতাে দেখতে খুব সুন্দর চেহারার একটা মেয়ে। আমাকে দেখে চিৎকার করে বলল, “এসে গেছে! এসে গেছে!! রাজু এসে গেছে! পিপীলিকাভুক রাজু!”

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তিন্নি ও বন্যা (৭টি গল্প)
ইংরেজি নাম Tinni O Bonya
লেখক মুহম্মদ জাফর ইকবাল
প্রকাশনী মাওলা ব্রাদার্স
বিষয় শিশু-কিশোর: বিবিধ,বয়স যখন ৪-৮
আইএসবিএন 9844100174
পৃষ্ঠা সংখ্যা ৮৫
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ ২০১৮ সাল
মুহম্মদ জাফর ইকবাল

লেখক সম্পর্কে

মুহম্মদ জাফর ইকবাল

বাংলাদেশের কিশোর-কিশোরী পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম মুহম্মদ জাফর ইকবাল। তিনি মূলত এ দেশের একজন বিখ্যাত লেখক, পদার্থবিদ এবং শিক্ষাবিদ। কিশোর সাহিত্য, শিশুতোষ গ্রন্থ, বৈজ্ঞানিক কল্পকাহিনী, গণিত বিষয়ক বই এর জন্য খুব অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করেন তিনি। মুহম্মদ জাফর ইকবাল ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা বাবা ফয়জুর রহমানের চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলাতেই তিনি পড়াশোনা ক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 128

৳ 16020% ছাড়