ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন

ইসলামে নারী

গল্পে আঁকা মহীয়সী আমেনা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳240

৳ 40040% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 160

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আমেনা বিনতে ওয়াহব। নবি-জননী। আমাদের মা আমেনা। যার কথা পড়তে যেয়ে, লিখতে বসে, বলতে গিয়ে নির্ভরযোগ্য কোনো উৎস-গ্রন্থ খুঁজে পাওয়া যায় না! যেকারণে অনুসন্ধানী ও আগ্রহী পাঠকেরা চাইলেও মা আমেনা সম্পর্কে তেমন কিছু জানতে পারেন না পরিচিত মুখরোচক গল্পের বাইরে।আমাদের মা আমেনার জীবন কেমন?

নুর-ছাওয়া!

কেন নুর-ছাওয়া?কেননা, তিনি নুরনবির মা। শ্রেষ্ঠ নুরের ঠিকানা। নুরনবির জন্মের আগেই নুরের ঠিকানা—বাসর শেষে সকালে এই নুর আবিষ্কার করে খোদ আবদুল্লাহও তাজ্জব বনে গিয়েছিলেন। আর মুহাম্মদের প্রসবকালে তো নুরে নুরে ভরে গিয়েছিল তার পৃথিবী! এ নুরের ধারা বিস্তৃত হতে হতে সুদূরের শাম নগরী বুসরাকেও ঝলকিত করে তুলেছিল! আল্লাহু আকবার!না, মা আমেনার জীবনে কোনো অন্ধকার নেই! শুধু নুর আর নুর! এই নুরের কথাই বিধৃত হয়েছে এই বইয়ের পাতায় পাতায়! আর ফুটে উঠেছে মা আমেনার কোলে শিশু মুহাম্মদের নুরময় শৈশবের এক দ্যোতিত চিত্র! পাশাপাশি শোক-বিহ্বলতার খণ্ড খণ্ড ছবিও হে পাঠক, আপনার চোখে পানি এনে দেবে! আবওয়ার শোক-বিগলিত অশ্রুধারার কথা, নবিপ্রেম-লালিত কলমের ভেজা ভেজা শব্দে বলতে গিয়ে লেখকের চোখও বারবার ভিজে উঠেছে!গল্পে আঁকা মহীয়সী আমেনা—তাই বাংলাভাষার পালকে এক নতুন ও অভিনব সংযোজন। প্রিয় নবির আম্মাকে যারা জানতে চান বাংলাভাষায়, তাদের জন্য এই গ্রন্থ, একটি চমৎকার উপহার।লেখক ইয়াইইয়া ইউসুফ নদভীর হৃদয়গ্রাহী গদ্যে এই বই হয়ে উঠেছে একটি বিশেষ ঘটনা বর্তমান সময়ের ইতিহাসে। পাঠককে সেই আনন্দময় ইতিহাসের পরিভ্রমণে স্বাগতম।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গল্পে আঁকা মহীয়সী আমেনা
ইংরেজি নাম golpe aka mohiyosi amena
লেখক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী
প্রকাশনী রাহনুমা প্রকাশনী
বিষয় ইসলামে নারী
পৃষ্ঠা সংখ্যা ২২৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী

লেখক সম্পর্কে

মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী

বিদগ্ধ লেখক গবেষক এবং পণ্ডিত। ইসলামী শিশু সাহিত্যের অগ্রপথিকদের অন্যতম। ইসলামী শিশুসাহিত্য নিয়ে স্বপ্ন দেখেন, ভাবেন, বিশেষ চেতনা লালন করেন এবং সে স্বপ্ন, ভাবনা ও চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে চান তিনি।ইয়াহইয়া ইউসুফ নদভী মাদরাসাতুল কাউসার ঢাকায় শিক্ষকতা করেন, পাঠদান করেন শিশু কিশোরদের। তার আগ্রহ ভালো লাগা, স্বপ্ন, চিন্তা চেতনা, সবকিছু শিশু সাহিত্যকে ঘিরে।শিশু সাহিত্য, বিশেষ করে ইসলামী শিশুসাহিত্যের...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 240

৳ 40040% ছাড়