বিষাদ ও বসন্ত
হিমেল মেয়ের দিকে চেয়ে ছোটোশ্বাস ফেলল। ছোটো-ছোটো চোখ করে তাকিয়ে এবারে মেয়ের সামনে মিথির পেটে কান পাতল। মিষ্টি নিজেও অপর পাশে দাঁড়িয়ে মায়ের পেটে কান পাতল। অতঃপর একটু পরই যখন মিথির পেটের চামড়াটা নড়ে উঠল তখনই উচ্ছ্বাস নিয়ে লাফিয়ে উঠল সে। বলল, ‘দেখলে, দেখলে, পাপা? আদর নড়ল তো। দেখলে?’
হিমেল হেসে ফেলে। মাথা তুলে বলল, ‘হ্যাঁ দেখেছে।’ মিষ্টি দ্বিগুণ উচ্ছ্বাস নিয়ে মায়ের ফুলো পেটটা জড়িয়ে ধরল। বারকয়েক চুমুও আঁকল। হিমেল আর মিথি শুধু চেয়ে চেয়ে দেখল ওর উচ্ছ্বাস। একটু আগের ঘুমকাতুরে মিষ্টিটা এখন খুশিতে লাফাচ্ছে,
হাসছে। হিমেল হেসেই মিথির কানে ফিসফিস করল, ‘আমারও তিন তিনটে বসন্ত মিথিফুল। একটা বউ মিথিফুল, একটা পিচ্চি মিথিফুল এবং একটা ছোট্ট আদর। আর কী লাগে আমার, হুহ?
- নাম : বিষাদ ও বসন্ত
- লেখক: অলকানন্দা ঐন্দ্রি
- প্রকাশনী: : নবকথন
- পৃষ্ঠা সংখ্যা : 376
- ভাষা : bangla
- ISBN : 978-984-689-094-5
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





