এবং খাওয়া দাওয়া
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বাঙালির জীবনে খাওয়াদাওয়ার গুরুত্ব অপরিসীম। 'চর্ব-চোষ্য-লেহ্য-পেয়' মিলিয়ে স্বাদ-বৈচিত্র্য কম নেই। বিশিষ্ট সাহিত্যিক, স্বনামধন্য ভাষাতাত্ত্বিক, গবেষক ও শিক্ষাবিদ পবিত্র সরকার এই গ্রন্থে গুরুগম্ভীর গবেষণা-গদ্যের পর্দা সরিয়ে উঁকি দিয়ে দেখতে চেয়েছেন রসবোধের আনন্দসঞ্চারী ভুবন। বাহারি খাওয়াদাওয়ার প্রসঙ্গ রম্যগল্পের আদলে উপস্থাপন করেছেন তিনি। বাঙালির লোকায়ত সংস্কৃতি ও রীতিনীতির অবাক করা অনুষঙ্গ পাঠকের মনে মুগ্ধতা ছড়াবে।
দেশীয় খাবারের পাশাপাশি বিদেশি খাবারের রকমারি স্বাদ ও পরিবেশন পদ্ধতিও গ্রন্থে আলোচিত হয়েছে। পবিত্র সরকারের ব্যক্তিগত সরস গদ্যের বিস্তারে পাঠক নতুন অনুভব ও অভিজ্ঞতার মুখোমুখি হবেন। যাঁরা খেতে ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন কিংবা খাওয়াদাওয়ার উপকরণ ও রীতিপদ্ধতি নিয়ে কৌতূহলী তাঁদের কাছে এই বইটি নিশ্চিতভাবেই আদরণীয় হয়ে উঠবে।
বইয়ের তথ্য
| নাম | এবং খাওয়া দাওয়া |
|---|---|
| ইংরেজি নাম | ebong khaoya daoya |
| লেখক | পবিত্র সরকার |
| প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| বিষয় | শিশু-কিশোর গল্প |
| আইএসবিএন | 9789849852360 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৫৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
